সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতৃত্ব পেয়েছেন হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে ১৩ ম্যাচ খেলার পর প্রথমবার অধিনায়কত্ব পেলেন এই মিডফিল্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হামজার নেতৃত্বে মাঠে নামবে স্বাগতিকরা।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলদেশ। ভুটানের বিপক্ষে পেওথম ম্যাচে দলে ছিলেন না হামজা ও ফারহান আলী। দুজনই ফিরছেন শুরুর একাদশে। এ দুজনকে জায়গা দিতে একাদশে নেই ভূঁইয়া ও ফয়সাল আহমেদ।
এছাড়াও ভুটানের বিপক্ষে ম্যাচে বদলি নেমে জয়সূচক গোল করা মোহাম্মদ ইব্রাহিম মাঠে নামবেন শুরু থেকেই। এ কারণে শুরুর একাদশে জায়গা হারিয়েছেন বিশ্বনাথ ঘোষ।
হামজার অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি নিয়ে কদিন ধরেই আলোচনা চলছিল। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচের সিদ্ধান্তই মেনে নিবেন তিনি। অবশেষে প্রধান কোচ থমাস ডুলির সিদ্ধান্তেই নেতৃত্বের আর্মব্যান্ড পেতে যাচ্ছেন এই মিডফিল্ডার।
ইংলিশ ক্লাব লেস্টার সিটির অনূর্ধ্ব-২৩ দলের নিয়মিত অধিনায়ক ছিলেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে লেস্টারের মূল দলের হয়েও কয়েকটি ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
মেহেদী হাসান, জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), ফারহান আলী, রাকিব হোসেন, শমিত সোম, কাজেম শাহ ও মোহাম্মদ ইব্রাহিম।




