বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

চিকিৎসা শেষে ফের হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

চিকিৎসা শেষে ফের হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। সরকারি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার এক কর্মকর্তা জানান, আদিয়ালা কারাগারে বন্দি থাকা ইমরান খানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) চোখের চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, "তাঁর উচ্চ রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল এবং গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপরই তাঁকে আবার কারাগারের কক্ষে ফিরিয়ে আনা হয়েছে।"

২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে একাধিক দুর্নীতি মামলার মুখোমুখি হতে হয়েছে ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ৭৪ বছর বয়সি এই তারকাকে। তিনি গত তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন। যদিও তাঁর বিরুদ্ধে হওয়া অধিকাংশ মামলার সাজা স্থগিত বা বাতিল করা হয়েছে, তবে বেশ কিছু আপিল আদালতে বিচারাধীন। ইমরান খান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন; যা সরকারের পক্ষ থেকে সবসময় অস্বীকার করা হয়েছে।

ইমরান খানের আইনজীবীরা দাবি করেছেন, কারাগারে থাকা অবস্থায় তাঁর স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে এবং তিনি তাঁর ডান চোখের দৃষ্টিশক্তির একটি বড় অংশ হারিয়েছেন। গত আগস্টে স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা অসমাপ্ত রেখে ফিরিয়ে আনা হয়েছিল। আগস্টের পর এটাই প্রথম জানা গেল যে তাঁকে আবার হাসপাতালের চিকিৎসার জন্য নেওয়া হলো।

এদিকে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে ইমরান খান ও তাঁর স্ত্রীর সাথে তাঁদের আইনি দলের সাক্ষাতের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, মঙ্গলবার ইমরানের দল পিটিআইয়ের উপ-সভাপতি শাহ মাহমুদ কোরেশিকেও লাহোরের এক কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওই শহরেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখনো হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর