সাফে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ইতোমধ্যেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। তবে আশা বাঁচিয়ে রাখতে হলে লঙ্কানদের আজ লাল-সবুজের দলের বিপক্ষে জিততেই হবে, নয়তো অন্তত ড্র করতে হবে। এমন সমীকরণ মাঠায় নিয়ে গতকাল কিংস অ্যারেনায় দলের অনুশীলনের সময় বাংলাদেশের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লঙ্কান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সেখানেই নিজের স্ত্রীর সঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমের তুলনা করেছেন তিনি।
আজ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দল জিতলে অক্ষর কুমারের মত নেচে উদযাপন করতে পারেন বলে জানান লঞকান কোচ। তিনি বলেন, ‘আগামীকাল আমরা জিতলে একটা কথা বলে রাখি, আমি অক্ষয় কুমারের মতো নাচতে পারি। সাবধান থাকবেন!’
তবে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে লঙ্কান কোচের আলাপচারিতার এক পর্যায়ে মজার এক মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সংবাদমাধ্যমের সঙ্গে নিজের পরিবারের তুলনা করে মুতাইরি বলেন, ‘আমি যদি আমার স্ত্রীকে বলি, কোনো কথা গোপন রাখতে হবে, তাহলে তাঁর অর্থ হলো তাঁর পরিবারের সবাই সেই কথা জেনে যাবে। বাংলাদেশের সংবাদমাধ্যমও অনেকটা সে রকম। এখানে কোনো কিছু গোপন থাকে না।’
বাংলাদেশের কোচের হামজাকে নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে বললেন, ‘আমি যদি বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে চাই কিংবা মনস্তাত্ত্বিক খেলা খেলতে চাই, তাহলে কোচের সেই বক্তব্য ব্যবহার করতে পারতাম, যেখানে তিনি বলেছেন, হামজা অধিনায়ক হওয়ার মতো চাপ সামলাতে পারে না। তিনি কি এমন কথা বলেছেন? চারবার বলেছেন। প্রতিটি বক্তব্যের স্ক্রিনশটও আমার কাছে আছে। কিন্তু আমি সেগুলো ব্যবহার করতে চাই না।’




