সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ

ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ফরাসি কোচ এরিক মেয়ার। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

মূল কোচ পিটার জেমস বাটলার অসুস্থতার কারণে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করায় তাঁর অনুপস্থিতিতে এক মাসের জন্য প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এরিক মেয়ার। আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। সফরকালে আগামী ১ ও ৫ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজ দল।

বাটলারের অনুপস্থিতিতে গত ৩০ অক্টোবর থেকে সহকারী কোচ আবুল হোসেনের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে নারী দল। রিতু পর্না চাকমা ও আফঈদা খন্দকারদের মতো জাতীয় দলের নিয়মিত ফুটবলাররা বর্তমানে তার অধীনেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

সিঙ্গাপুর সফরের ম্যাচগুলোকে সামনে রেখে এখন দলের পূর্ণাঙ্গ দায়িত্ব বুঝে নেবেন ফরাসি কোচ এরিক মেয়ার। আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচ দুটিতে নিজেদের সেরাটা দিয়ে ভালো ফল অর্জনে বদ্ধপরিকর বাংলাদেশ দল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর