সিলেট টেস্টের প্রথম ইনিংসেই দ্ররদান্ত এক রেকর্ড গড়েছেন তাওহিদ হৃদয়। লাল বলের ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তিনি। ২৪২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও তিনি ছিলেন সেরা ছন্দে। ফিফটি পেরিয়ে ছিলেন শতকের পথে। মিশফিক্রু রহিমকে সঙ্গে নিয়ে গড়েছিলেন প্রতিরোধ, দলকে জেতানোর আশা দেখাচ্ছিলেন তিনি। তবে চা বিরতির পর জোমেল ওয়ারিকের দুর্দান্ত এক ডেলিভারিতে ফিরতে হয়েছে তাকে। প্রথম বাংলাদেশ ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও ফিফটির দেখা পেলেও তাই দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পেলেন না তিনি।
আজ সিলেট টেস্টের পঞ্চম দিনের সকালে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রানের। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলদেশ। তানজিদ তামিম আউট হন দলীয় ৩৩ রানেই। এরপর অধিনায়ক নাজমুল শান্তও ফিরে যান দলীয় ৪০ রানে।
শুরুতেই দুই টপ অর্ডার ব্যাটার আউট হওয়ায় দল যখন চাপে তখন দলের হাল ধরেন হৃদয়। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার সাথে সাথে তিনি এগিয়ে নেন দলের রানের চাকা। এ দুজনের জুটিতে লাঞ্চ বিরতি পর্যন্ত ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
এদিকে মধ্যাহ্নবিরতির পরও মুশফিক-হৃদয়ের জুটি এগয়ে যেতে থাকে। দলকে এগিয়ে নেওয়ার পথে সাত হাজার টেস্ট রানের মাইলফলক পেরিয়ে যান মুশফিক। অন্যদিকে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও ফিফটির রেকর্ড গড়েন হৃদয়।
মুশফিক-হৃদয়ের এই জুটিতেই জয়ের আশাও দেখছিল বাংলাদেশ। সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন হৃদয়। তবে শতকের দেখা আর শেষ পর্যন্ত পেলেন না তিনি। ব্যক্তিগত ৮২ রানে ওয়ারিকের লেগ স্টাপের লাইনে পড়া একটি বল হৃদ্য সুইপ করেছিলেন ঠিকই, তবে ব্যাটে লাগাতে পারেননি। বলটি স্টাম্পের আলতো ছয়া দিয়ে যায়, তাতেই বেল পড়লে বোল্ড হন হৃদয়।
হৃদয় আউট হওয়ায় ভাঙে মুশফিকের সঙ্গে তাঁর গড়া ১৩১ রানের জুটির প্রতিরোধ। এরপর ক্রিজে মুশফিকের সঙ্গী হয়েছেন লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান।




