সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশকে বিশাল লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ, টাইগারদের গড়তে হবে রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

শেয়ার করুন:

বাংলাদেশকে বিশাল লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ, টাইগারদের গড়তে হবে রেকর্ড

সিলেট টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে সমতা ফেরাতে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে। পঞ্চম ও শেষ দিনে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রানের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে লাল-সবুজদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ২১৫ রানের, যা ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এসেছিল। ফলে টেস্ট বাঁচাতে বা জিততে হলে নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখতে হবে শান্ত-হৃদয়দের।

পঞ্চম দিনের সকালে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

আগের দিনের ৩১৫ রানের লিড নিয়ে সকালে ব্যাটিংয়ে নেমে আরও ৫৩ রান যোগ করে ইনিংস ছেড়ে দেয় ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে তাওহীদ হৃদয়ের রেকর্ড গড়া অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংসে ৩৮কে রান সংগ্রহ করে ৩০ রানের লিড নিয়েছিল বাংলাদেশ।

চতুর্থ দিন শেষে ১৪০ রানে অপরাজিত থাকা কাভেম হজ শেষ দিনে সকালে মাত্র ২ রান যোগ করে ১৪২ রানে নাঈম হাসানের শিকারে পরিণত হন। স্পিনার নাঈমকে ফাইন লেগে ডিপের ওপর দিয়ে পুল করতে গিয়ে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন এই উইন্ডিজ সেঞ্চুরিয়ান।

এরপর দ্রুত রান তুলতে গিয়ে শামার জোসেফকে একই ওভারে লং-অনের ওপর দিয়ে মারতে গিয়ে তানজীদ হাসান তামিমের তালুবন্দী করান নাঈম। এর আগে দিনের শুরুতে জাস্টিন গ্রিভসকে (৯) এলবিডব্লিউর ফাদে ফেলেন অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের বোলিং আক্রমণে শেষ সকালে নাঈম হাসান জোড়া সাফল্য এবং মিরাজ ১টি উইকেট শিকার করেন। আগের দিন তাইজুল ইসলাম দুটি ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নিয়েছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর