রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ জয়ের ধারা অব্যাহত রেখেছে। শনিবার মেস্তায়া স্টেডিয়ামে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে পরাজিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাতে ৩০ পয়েন্টে নিয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মরিনহোর দল।

এদিন স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পেয়ে সম্প্রতি মারা যাওয়া তেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগুয়েলের স্মরণে দুই দলের খেলোয়াড় ও দর্শকরা এক হয়েছিলেন। ম্যাচের নবম মিনিটে খেলা থামিয়ে হাততালি আর এক মিনিটের নীরবতায় তাকে শ্রদ্ধা জানানো হয়। এরপর মাঠে নামল রিয়ালের জয়ের গল্প।

২৮তম মিনিটে কিলিয়ান এমবাপের ফ্রি-কিক মানব দেয়ালে বাধা পেয়ে ফিরে এলে ডি-বক্সের বাইরে থেকে নিচু জোরালো শটে গোল করেন অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। ৩৬তম মিনিটে জুড বেলিংহামের কাটব্যাক ভ্যালেন্সিয়া ডিফেন্সে লেগে দিক পরিবর্তন করলে ভলি শটে দ্বিতীয় গোল করেন আর্দা গুলের।

দ্বিতীয়ার্ধে ৭৫তম মিনিটে আর্দা গুলেরের পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করে ৩-০ করেন এমবাপে। এটি চলতি মৌসুমে লা লিগায় তার ১৩তম গোল। ৭৯তম মিনিটে নিশ্চিত গোলের দিকে এগিয়ে যাওয়া এমবাপেকে বাজে ফাউল করায় ভ্যালেন্সিয়ার অধিনায়ক হোসে গায়াকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা না হলে ৩-০  গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর