শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

হৃদয়ের ইতিহাস গড়া ইনিংসে তৃতীয় দিন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

হৃদয়ের ইতিহাস গড়া ইনিংসে তৃতীয় দিন বাংলাদেশের

সিলেটের মাঠে যখন একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ, তখন এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেলেন তাওহীদ হৃদয়। দলের কঠিন সময়ে ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে শুধু ইনিংসই সামলাননি, বাংলাদেশকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ লিডও। তাঁর দৃঢ়তায় ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে টাইগারদের সামনে।

শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে এখনো ২৩ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিজে অপরাজিত আছেন ব্র্যান্ডন কিং ও জসুয়া ডি সিলভা। কিং ১৩ বলে ৫ রান এবং ডি সিলভা ১১ বলে ২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। তাতে ক্যারিবীয়দের বিপক্ষে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা। ব্যাটিংয়ে দলের অন্যরা প্রত্যাশা পূরণ করতে না পারলেও তাওহীদ হৃদয় ছিলেন ব্যতিক্রম। কঠিন পরিস্থিতিতে তাঁর লড়াকু ব্যাটিংয়ে রেকর্ড গড়া ডাবল সেঞ্ছুরিতে বাংলাদেশকে বড় বিপর্যয় থেকে রক্ষা করে। শেষ ব্যাটার হিসেবে তাসকিন ১২ রান করে আউট হওয়ার সময় হৃদয়ের নামের পাশে যোগ হয় অবিস্মরণীয় ২৪২ রান। বাংলাদেশ থামে ৩৮৬ রানে, তাতে ৩০ রানে লিড পায় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রাখার চেষ্টা করেন বাংলাদেশের বোলাররা। কয়েকটি ওভার বেশ নিয়ন্ত্রিত বোলিং করলেও কোনো উইকেট তুলে নিতে পারেননি তাঁরা।

তবে উইকেট না পেলেও দিনের শেষভাগে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ২৩ রানের ঘাটতি নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ফলে ম্যাচের পরবর্তী দিনটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর