শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

পর্ন তারকাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করায় বিপাকে ইংলিশ ক্লাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

পর্ন তারকাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করায় বিপাকে ইংলিশ ক্লাব

ইংলিশ ক্লাব লেস্টার সিটির মূল শার্ট স্পন্সর অনলাইন জুয়া প্রতিষ্ঠান ‘বিসি গেম’-এর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও সমালোচনার ঝড় উঠেছে। ক্লাবটির প্রধান স্পন্সর ওই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ও পর্ন তারকা ইভা এলফিকে নিজেদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করার পরই এই বিতর্কের সূত্রপাত হয়।

ক্লাবটির প্রধান সমর্থক গোষ্ঠী ‘ফক্সেস ট্রাস্ট’ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, জুয়া এবং পর্নোগ্রাফির মতো সংবেদনশীল বিষয়গুলোর সঙ্গে স্পন্সরশিপের মাধ্যমে ইংলিশ ক্লাবটির নাম জড়িয়ে যাওয়া অত্যন্ত লজ্জাজনক। এটি ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যের পরিপন্থী।

ফক্সেস ট্রাস্টের এক বিবৃতিতে বলা হয়েছে, জুয়া ও পর্নোগ্রাফি উভয়েই তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষের জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্পন্সর প্রতিষ্ঠানের এমন পদক্ষেপে লেস্টার সিটি ক্লাবটিকেও পরোক্ষভাবে এই বিতর্কিত বলয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

lestercityhh

অন্যদিকে অভিযুক্ত স্পন্সর প্রতিষ্ঠান বিসি গেমের প্রধান নির্বাহী আলী মোহান্নেদ এই নিয়োগের পক্ষে সাফাই গেয়ে বলেছেন যে, গেমিং ও ই-স্পোর্টস কমিউনিটিতে ইভা এলফির একটি সুপরিচিত ও সক্রিয় উপস্থিতি রয়েছে।

এদিকে সমর্থকদের তোপের মুখে পড়ে নড়েচড়ে বসেছে লেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষও। ক্লাবের এক মুখপাত্র জানিয়েছেন, স্পন্সর প্রতিষ্ঠানের এই নতুন কর্মকাণ্ড নিয়ে সমর্থকদের উদ্বেগের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। বিষয়টি নিয়ে সরাসরি স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত একটি সম্মানজনক ও গ্রহণযোগ্য সমাধানের পথ খোঁজা হচ্ছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর