শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাদমানের চোট নিয়ে সবশেষ যা জানা গেলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

সাদমানের চোট নিয়ে সবশেষ যা জানা গেলো

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ দলের জন্য অপ্রত্যাশিত এক খবর এসেছে। ওপেনার সাদমান ইসলাম ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন। চোটের কারণে তিনি অন্তত প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন না বলে জানিয়েছেন দলের ফিজিও।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের অষ্টম ওভারে ঘটনাটি ঘটে। মেহেদী হাসান মিরাজের বলে আমির জাঙ্গুর লেগ গ্ল্যান্সে বল ফাইন লেগের দিকে যায়। বল থামাতে দৌড়ে গিয়ে সীমানার কাছে স্লাইড করতে গিয়ে ঘাসে পা পিছলে সাদমানের বাঁ পায়ের গোড়ালিতে আঘাত লাগে।

মাঠেই ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। দলের ফিজিও ও সতীর্থরা দ্রুত পাশে এসে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার উন্নতি না হওয়ায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “সাদমান আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। পরে আর ফিল্ডিং করতে পারেননি। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি এবং স্ক্যান করিয়েছি। মনে হচ্ছে চোট আছে। আগামীকাল স্ক্যানের রিপোর্ট পাব। তারপর বিস্তারিত জানা যাবে কতদিন লাগতে পারে। এই মুহূর্তে তিনি প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই।”

বিসিবি সাদমানের চোটের অবস্থা জানতে স্ক্যান করিয়েছে। রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে তিনি কতদিন মাঠের বাইরে থাকতে পারেন।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী মাথা বা ঘাড়ের চোট ছাড়া অন্য কোনো কারণে বদলি ব্যাটার নামানো যায় না। তাই সাদমান ব্যাট করতে না পারলে বাংলাদেশকে ১০ জন ব্যাটার নিয়েই খেলতে হবে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর