শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত

ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসির পর আর্জেন্টিনার জাতীয় দলের ১০ নম্বর জার্সি শুধু একটা সংখ্যা নয়; এটা ফুটবলের ইতিহাস আর গর্বের প্রতীক। মেসি জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর কে এই ঐতিহ্যবাহী জার্সি পরবেন, সেই প্রশ্ন এখন সবার মুখে। কিন্তু আপাতত আর্জেন্টিনা এই জার্সি কাউকেই দিচ্ছে না।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুসারে, নভেম্বরের দুই প্রীতি ম্যাচে ১৩ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে লা বোমবোনেরায় এবং ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ১০ নম্বর জার্সি কেউ পরবেন না। কোচ লিওনেল স্ক্যালোনির দল এমন সিদ্ধান্ত নিয়েছে কারণ প্রীতি ম্যাচে ১ থেকে ১১ পর্যন্ত নম্বর বাধ্যতামূলক নয়। তাই এই বিখ্যাত জার্সি এখন ড্রেসিংরুমেই ঝুলিয়ে রাখা হবে।

মেসির উত্তরসূরি হিসেবে আলোচনায় আছেন নিকো পাজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, এনজো ফার্নান্দেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এদের মধ্যে ইতালির কোমোর হয়ে খেলা নিকো পাজকে এগিয়ে রাখা হচ্ছে। তিনি জাতীয় দলের হয়ে সাম্প্রতিক তিনটি প্রীতি ম্যাচেই গোল করেছেন (বলিভিয়া, বুর্কিনা ফাসো ও বেনিনের বিপক্ষে)। 

তার সতীর্থ ভালেন্তিন বারকো বলেছেন, “নিকোর খেলা আমি পুরোটাই পছন্দ করি। আশা করি ১০ নম্বরটা সে-ই পাবে, তাহলে আমার খুব ভালো লাগবে।”

তবে আর্জেন্টিনা এই সিদ্ধান্তে কোনো তাড়াহুড়ো করছে না। আগামী বছর দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ শুরু হলে তবেই হয়তো নতুন ১০ নম্বরের নাম ঘোষণা করা হবে। ততদিন পর্যন্ত এই কিংবদন্তি জার্সি মেসির স্মৃতি হিসেবেই থাকবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর