বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকাকে অনিরাপদ ভাবছে না ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

ঢাকাকে অনিরাপদ ভাবছে না ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। যোগ করা সময়ে দুই গোল করে পাকিস্তান ম্যাচটাকে জমিয়ে তুললেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় ব্লু টাইগার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের কোচ নওশাদ মুসা ক্রিকেট দলের বাংলাদেশে না আসার প্রসঙ্গে পরিষ্কার জানিয়েছেন, ফুটবলাররা কোনো নিরাপত্তা শঙ্কা অনুভব করেননি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। তার কাছে ক্রিকেট দলের বাংলাদেশে না আসা নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তারা কোন নিরাপত্তা শঙ্কা দেখেছেন কিনা?

ভারতের কোচ বলেন, ‘মোটেও না, কিছু না। কারণ একটি বিষয় ছিল, আমাদের নিরাপত্তা কর্মকর্তা যিনি সবসময় আমাদের সাথে থাকেন, তিনি আগেই আমাদের একা বাইরে না যেতে এবং অন্যান্য বিষয়ে সতর্ক করেছিলেন।’

‘যেহেতু আমাদের ম্যাচ ছিল, তাই ম্যাচ না থাকা অবস্থায় আমরা বাইরে যাচ্ছি না। তাছাড়া আমরা ভ্রমণ করছি, গতকাল আমরা অনুশীলনে গিয়েছি, আজ ম্যাচ খেলেছি-আমাদের কোনো সমস্যা হয়নি। আমি কোনো সমস্যা দেখছি না। আমি জানি না ক্রিকেট লেভেল কেমন, তাই এ বিষয়ে আমার জানা নেই।’

আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে তিনি আরও বলেন, ‘দেখুন, উভয় দল শ্রীলঙ্কা এবং আমরা একই সময়ে হোটেলে পৌঁছেছিলাম। আমরা প্রায় ৩:০০, ৩:১৫, ৩:৩০-এর দিকে পৌঁছেছি এবং রুম পেয়েছি ৮:০০ টায়। হ্যাঁ, তাদের কিছু সমস্যা হচ্ছিল, আমি জানি না তাদের পেমেন্ট করা হয়নি বা অন্য কিছু, তাই এটিই ছিল সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর