বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনিয়া

বার্সেলোনার অধিনায়ক রাফিনিয়া ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতালান ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত ক্যাম্প ন্যুতেই থাকবেন। দুর্দান্ত ফর্ম আর নেতৃত্বের কারণে তাঁকে ধরে রাখতে বার্সা বড় পদক্ষেপ নিল।

২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে এসে রাফিনিয়া এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ১৯০ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৯৪টি। এই সময়ে তিনি তিনবার লা লিগা (২০২২-২৩, ২০২৪-২৫ ও ২০২৫-২৬), একবার কোপা দেল রে এবং তিনবার স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের পর তিনি বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ব্রাজিলিয়ানদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন। একই সঙ্গে ৯৪ গোলের মাইলফলক স্পর্শ করে ক্লাবের সাবেক তারকা রোনালদিনিওর সমানে পৌঁছেছেন।

শুরুতে সমালোচনার মুখে থাকলেও রাফিনিয়া এখন দলের অন্যতম নির্ভরযোগ্য মুখ। গতি, কৌশল আর নিখুঁত ফিনিশিং দিয়ে নিজের জায়গা করে নিয়েছেন। চলতি ২০২৬-২৭ মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৯ গোল করেছেন। লা লিগায় ১৫টি এবং চ্যাম্পিয়নস লিগে চারটি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর