বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ম্যাচের চেয়ে গোল বেশি, চ্যাম্পিয়ন্স লিগে অনন্য রেকর্ড হলান্ডের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

ম্যাচের চেয়ে গোল বেশি, চ্যাম্পিয়ন্স লিগে অনন্য রেকর্ড হলান্ডের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক গোল বানিয়ে ইতিহাস পুনর্বিন্যাস করা যেন অভ্যাসেই পরিণত করে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের এলিট তালিকায় তিনি এমন এক অনন্য নজির গড়েছেন, যা আর কারও নেই, খেলা ম্যাচের চেয়ে তাঁর গোল সংখ্যা বেশি!

৪ নভেম্বর আরবি লাইপজিগের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৭৮তম মিনিটে জয়সূচক গোলটি করার মধ্য দিয়ে এই নতুন মাইলফলকে পৌঁছান হলান্ড। ইউরোপসেরার মঞ্চে এখন পর্যন্ত মাত্র ৬১ ম্যাচে ৬২টি গোল করেছেন ২৬ বছর বয়সি এই ফুটবল বিস্ময়।

চ্যাম্পিয়নস লিগে অন্তত ২০ ম্যাচ খেলা খেলোয়াড়দের মধ্যে হিসাব করলে দেখা যায়, এ প্রতিযোগিতায় একমাত্র খেলোয়াড় হিসেবে তাঁর ম্যাচসংখ্যার চেয়ে গোলসংখ্যা বেশি! গোল গড় ১.০২। দ্বিতীয় সেরা গোল গড় লিওনেল মেসির- ১৬৩ ম্যাচে ১২৯ গোল (০.৭৯)।

তিনটি ভিন্ন ক্লাবের হয়ে এই ঐতিহাসিক পরিসংখ্যান গড়েছেন তিনি:

সালজবার্গ: ৬ ম্যাচে ৮ গোল

বোরুসিয়া ডর্টমুন্ড: ১৩ ম্যাচে ১৫ গোল

ম্যানচেস্টার সিটি: ৪২ ম্যাচে ৩৯ গোল

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফুটবলার হিসেবে ৫০টি (মাত্র ৪৯ ম্যাচে) এবং ৬০টি (মাত্র ৬০ ম্যাচে) গোল করার রেকর্ডও এককভাবে ধরে রেখেছেন হলান্ড।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর