বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

তাসকিন-হাসানের জোড়া আঘাতে ২ উইকেট নেই ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম

শেয়ার করুন:

তাসকিন-হাসানের জোড়া আঘাতে ২ উইকেট নেই ক্যারিবীয়দের

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে হেরেছে বাংলাদেশ। টাইগারদের সামনে সিলেট টেস্ট তাই সিরিজ বাঁচানোর লড়াই। এ লড়াইয়ে নেমে টসে হেরে আগে ফিল্ডিং করছেন নাজমুল শান্তর দল। আর একাদশে ফিরেই বল হাতে নিজের গুরুত্ব বুঝিয়েছেন তাসকিন আহমেদ। ক্যারিবীয় ওপেনারকে পঞ্চম ওভারেই সাজঘরের পথ দেখিয়েছেন তিনি। তাসকিনের সঙ্গে উইকেটের দেখা পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদও। 

মিরপুরে প্রথম টেস্টে দলে ছিলেন না তাসকিন আহমেদ। শরিফুল আহমেদের বদলে সিলেটে একাদশে ফিরেছেন তিনি। আর মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছেন এই পেসার। ইনিংসের পঞ্চম ওভারে তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন কিং। ফেরা আগে তিনি ১৮ বলে করেন ৯ রান। 

এদিকে কিং আউট হওয়ার পরের ওভারেই উইকেটের দেখা পান হাসান মাহমুদও। ১০ বলে ১ রান করে দলীয় ১৪ রানে আউট হন কেভম হজ। বাংলাদেশি পেসারের বলে বোল্ড হয়ে সাজঘর ফিরেন তিনি। 

এই প্রতবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২১ রান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর