বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

লাগেজ ঢাকায় না আসায় অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম

শেয়ার করুন:

লাগেজ ঢাকায় না আসায় অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি পাকিস্তান

আজ বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার আগে এক অপ্রত্যাশিত বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান ফুটবল দল। কাতার বিমানবন্দরে খেলোয়াড় ও দলীয় সদস্যদের লাগেজ আটকে থাকায় ঢাকায় পৌঁছে কোনো ধরনের অনুশীলন সেশন ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের।

বুধবার সকালে ঢাকা এসে পৌঁছায় পাকিস্তান ফুটবল দল। বৃহস্পতিবারের বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ম্যাচের আগের দিন বিকেলে তাদের নির্ধারিত চূড়ান্ত অনুশীলন সেশন থাকার কথা ছিল। 

তবে কাতার থেকে লাগেজ না পৌঁছানোয় নির্ধারিত সময়ের মাত্র এক ঘণ্টা আগে শেষ মুহূর্তের এই অনুশীলন বাতিল ঘোষণা করতে বাধ্য হয় দলটির টিম ম্যানেজমেন্ট। ফলে টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঢাকার মাটিতে কোনো প্রস্তুতি ছাড়াই মাঠে নামতে হচ্ছে পাকিস্তানকে।

অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের প্রিপারেশন চলেছে পুরোদমে। বুধবার তারা যথাসময়ে ঢাকার মাঠে তাদের নির্ধারিত চূড়ান্ত অনুশীলন সেশন সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। একদিকে অনুশীলনের সুযোগ না পাওয়া পাকিস্তান, অন্যদিকে সব প্রস্তুতি সেরে নামা ভারত- ম্যাচের আগে দুই দলের এমন বিপরীতমুখী প্রস্তুতি এখন সাফের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর