বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্প্যানিশ ফুটবলারের মৃত্যুতে মেসি-এমবাপেদের শোক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

শেয়ার করুন:

স্প্যানিশ ফুটবলারের মৃত্যুতে মেসি-এমবাপেদের শোক
মিগেল-মেসি-এমবাপে

প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে মারাত্মক এক সংঘর্ষের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার হেসুস দে মিগেল। সোমবার রাতের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গোটা স্প্যানিশ ফুটবলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
 
শনিবার এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাতে দলের স্টেডিয়ামে উপস্থিত হবেন ভক্তরা। মিগেলের মৃত্যুতে শোকাহত ফুটবলাররাও। বার্সার সাবেক তারকা জেরার্ড পিকে মিগেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ‘আমি অন্তর থেকে দুঃখিত। শান্তিতে ঘুমাও হেসুস।’

এছাড়া রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা অনুশীলন চলাকালে মিগেলকে শ্রদ্ধা জানায়। কিলিয়ান এমবাপে বলেছেন, ‘অনেক কষ্ট হচ্ছে। কোনো ভাষা নেই।’ আর্জেন্টিনার সাবেক তারকা লিওনেল মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বলার কোনো ভাষা নেই। তার পরিবার ও বন্ধুদের সবার প্রতি আমার সমবেদনা এবং শক্তি কামনা করছি।’

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া বলেছেন, ‘সে (দে মিগেল) যেখানেই থাকুক না কেন, আশা করি সে তার পথ খুঁজে পাবে। তার পরিবার এই সময়ে শক্ত থাকবে এই কামনা করি, আজ ফুটবল নিয়ে কোনো কথা নয়। খবরটা দেখার পর আমার ভালো লাগছিল না। সেও ছিল আমার মতোই ফুটবলার। এটা তো আমাদের যে কারও সঙ্গে হতে পারতো। এটা তো আমার সঙ্গেও হতে পারতো।’

প্রায় সমবয়সী একজন ফুটবলারের এমন করুণ মৃত্যু আরও বেশি কষ্ট দিয়েছে ২৯ বছর বয়সী ফরোয়ার্ডকে, ‘এই ধরনের পরিস্থিতিতে মাঠে যাওয়া এবং খেলা খুব কঠিন। সে আমার মতো একই বয়সী খেলোয়াড়। সম্ভবত এ কারণেই এটা আমাকে বেশি প্রভাবিত করেছে।’

এদিকে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ খেলতে নামা দলগুলো মিগেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরু করেছে। বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল তার প্রতি সম্মান জানিয়ে ম্যাচের আগে টুর্নামেন্টের সঙ্গীত বাজায়নি। ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ-রোমা ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর