সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

আফগান লিগে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

আফগান লিগে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে এবার নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু হতে চলেছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের স্কোয়াড গঠনের কাজ শুরু করবে।

গত সপ্তাহে অংশগ্রহণকারী দলগুলোর নেতৃত্বের দায়িত্বে থাকা ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছিল। এবার ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। ড্রাফট অনুষ্ঠানে দলগুলোর প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্রিকেটার এবং টুর্নামেন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এবারের আসরের জন্য আফগান ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। দীর্ঘ মূল্যায়ন ও বাছাই প্রক্রিয়ার পর তাদের মধ্য থেকে ৪৬২ জনকে ড্রাফটের জন্য চূড়ান্ত করা হয়েছে। এই খেলোয়াড়দের পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং। ড্রাফট অনুষ্ঠানে দলগুলোর সামনে এই তালিকা উপস্থাপন করা হবে এবং নিয়ম অনুযায়ী প্রয়োজনমতো স্কোয়াড গঠনের সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি এবারের ড্রাফটে বেশ নজর কেড়েছে। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে মোট ১০ জন বাংলাদেশি তারকার নাম রয়েছে। প্লাটিনাম ক্যাটেগরিতে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম।

প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশিদের পাশাপাশি শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস ও রাসি ফন ডার ডুসেন, ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড, ইংল্যান্ডের মঈন আলী, জেসন রয়, অ্যালেক্স হেলস ও জেমস ভিন্সের মতো পরিচিত মুখরাও রয়েছেন। ডায়মন্ড ক্যাটেগরিতেও রয়েছে দীর্ঘ তারকা তালিকা। ইংল্যান্ডের লিয়াম ডসন, ডেভিড মালান, রিস টপলি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, কলিন মুনরো, কুশল পেরেরা, তাবরেইজ শামসি, পল স্টার্লিং, সিকান্দার রাজা ও ব্র্যান্ডন কিংয়ের নাম আছে এই তালিকায়।

প্লাটিনাম ক্যাটাগরি- ওয়ানিন্দু হাসারাঙ্গা, রিজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, রোমারিও শেফার্ড, রোভম্যান পাওয়েল, আকিল হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, চারিথ আসালাঙ্কা, মহীশ থিকশানা, জনসন চার্লস, ম্যাথু ব্রিটজকে, ডোয়াইন প্রিটোরিয়াস, মঈন আলী, জেসন রয়, অ্যালেক্স হেলস, জেমস ভিন্স।

ডায়মন্ড ক্যাটাগরি-  লিয়াম ডসন, কলিন মুনরো, কুশল পেরেরা, দুশমান্থা চামিরা, ডেভিড মালান, কাসুন রাজিথা, মার্ক অ্যাডায়ার, সাকিব আল হাসান, ব্রেন্ডন কিং, টম কোহলার-ক্যাডমোর, এভিন লুইস, জেইডেন সিলস, ফ্যাবিয়ান অ্যালেন, কার্টিস ক্যাম্ফার, রিস টপলি, তাওহীদ হৃদয়, ব্র্যান্ডন ম্যাকমুলেন, শেলডন কটরেল, নাহিদ রানা, লরি ইভান্স, সিকান্দার রাজা, তাবরেইজ শামসি, শরিফুল ইসলাম, কামিন্দু মেন্ডিস, জো ক্লার্ক, গ্রায়েম ক্রেমার, পল স্টার্লিং, লিটন দাস, ব্লেসিং মুজারাবানি, রাইলি রুশো, ওয়াকার সালামখেইল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর