রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকাকে বিরল সম্মাননা দিল মিলান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকাকে বিরল সম্মাননা দিল মিলান

সান সিরোর সবুজ গালিচা একসময় যার জাদুকরী পায়ে মেতে উঠত, সেই চেনা ঠিকানায় ফিরে আবেগের স্রোতে ভেসে গেলেন কাকা। ইতালিয়ান সিরি আয় ইন্টার মিলানের বিপক্ষে ডার্বি ম্যাচের আগে এসি মিলানের পক্ষ থেকে দলটির কিংবদন্তি মিডফিল্ডারকে ‘হল অব ফেইম’-এর বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। গ্যালারিভরা সমর্থকদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দেওয়া সম্মান ও করতালিতে চোখের জল ধরে রাখতে পারেননি ২০০৭ সালের ব্যালন ডি’অর জয়ী এই ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচ শেষে ডিএজেডএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কাকা বলেন, মিলানের এই সমর্থকদের সাথে সান সিরোতে উপস্থিত হলে যে আবেগ তৈরি হয়, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ক্লাবটির হয়ে ৩০৭ ম্যাচে ১০৪ গোল ও ৮১টি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ডের সোনালী দিনগুলোর স্মৃতি আজও ভক্তদের হৃদয়ে অমলিন। ২০০৩-০৪ মৌসুমে সিরি আ জয় এবং ২০০৬-০৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। 

বিশেষ করে ২০০৬-০৭ চ্যাম্পিয়ন্স লিগে ১০ গোল করে ইউরোপসেরার মুকুট এনে দেওয়ার সুবাদেই সে বছর ব্যালন ডি’অর, ফিফা বর্ষসেরা এবং উয়েফা ক্লাব ফুটবলার অব দ্য ইয়ারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারগুলো অর্জন করেছিলেন তিনি। কাকাই মিলানের এবং ব্রাজিলের শেষ খেলোয়াড় যিনি এই ব্যালন ডি’অরের স্বাদ পেয়েছিলেন।

বর্তমান দল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে কাকা মিলান স্কোয়াডে আরও বেশি ব্রাজিলিয়ান তারকার উপস্থিতি দেখতে চাওয়ার পাশাপাশি বন্ধু লুকা মদ্রিচের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া বর্তমান ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিককে নিয়ে রসিকতা করে তিনি বলেন, সাবেক সতীর্থ আন্দ্রি শেভচেঙ্কোকে নিয়ে গাওয়া সেই বিখ্যাত গ্যালারির স্লোগানটি ‘সে ব্রাজিলিয়ান নয়, কিন্তু...’,বর্তমান সময়ের পুলিসিকের পারফরম্যান্সের ক্ষেত্রেও দারুণ মানিয়ে যায়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর