শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেইসের ঘূর্ণি জাদুতে টপ অর্ডার হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশের কারণে নির্ধারিত সময়ের আগেই চা বিরতি ঘোষণা করা হয়; এই মুহূর্তে ১৪ ওভারে ৫ উইকেটে ৩৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের ২৭ রান মিলিয়ে তাদের মোট লিড দাঁড়িয়েছে ৬১ রান।

প্রথম ইনিংসে ২৪৫ রানে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় স্কলারবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ধাক্কা খায় দল। ইনিংসের দ্বিতীয় ওভারে পেসার শামার জোসেফের বলে গালিতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন ওপেনার তানজিদ তামিম।

এরপর প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাদের ২৭ রানের জুটি ভাঙেন অফস্পিনার রোস্টন চেইস। সাদমানের ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল স্টাম্প ভেঙে দেয় (১৩ রান)।

একই ওভারে ক্রিজে এসে বড় শট খেলতে গিয়ে মিড অনে জেইডেন সিলসের সহজ ক্যাচ হন তাওহিদ হৃদয় (২ বলে ০)। দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে ধাক্কা দিয়ে চেইস নিজের পরের স্পেলে অধিনায়ক শান্তকেও (১০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ।

এরপর দলকে আরও বিপদের দিকে ঠেলে দিয়ে আউট হন লিটন দাসও। দলীয় ৩৫ রানে তিনি জোমেল ওয়ারিকানের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৬ রান, লিড ৭২ রানের। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর