বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইরাকে বাংলাদেশের আর্চাররা পেলো দ্বিতীয় স্বর্ণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

ইরাকে বাংলাদেশের আর্চাররা পেলো দ্বিতীয় স্বর্ণ

ইরাকের সোলাইমানিয়াহতে চলমান এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আর্চাররা আরেকটি বড় সাফল্য এনে দিয়েছে। বৃহস্পতিবার রিকার্ভ পুরুষ দলীয় ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সোনা তুলে নেয় আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফির ত্রয়ী।

ফাইনালের শুরুতে বাংলাদেশ পিছিয়ে পড়ে। প্রথম সেটে ৫০-৫৩ হেরে যায় তারা। কিন্তু দল দ্রুত ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ ব্যবধানে জয় তুলে সোনা নিশ্চিত করে লাল-সবুজের আর্চাররা। 

এর আগে সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে চলতি টুর্নামেন্টে বাংলাদেশের মোট পদক সংখ্যা ছয়ে পৌঁছেছে দুটি সোনা, দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ। এর আগে কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলছুম আক্তার মনি কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে প্রথম সোনা এনেছিলেন। 

কম্পাউন্ড পুরুষ দল ও মিশ্র দল রুপা জিতেছে। আর কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি ব্রোঞ্জ পেয়েছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর