বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই চোটের কবলে পড়েছে স্বাগতিক বাংলাদেশ দল। দলের বিপদের মুখে দৃঢ়তা দেখানো মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় বাঁ পায়ে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।

ম্যাচের প্রথম দিনের তৃতীয় সেশনে ইনিংসের ৬৫.৫ ওভারে এই অনভিপ্রেত ঘটনা ঘটে। ক্যারিবীয় পেসার জেডেন সিলসের করা একটি বল থেকে সিঙ্গেল নিতে গিয়ে বাঁ হাঁটুর ঠিক নিচে বাম পায়ে তীব্র ব্যথা অনুভব করেন হৃদয়। এরপর তাকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। স্বাভাবিক নড়াচড়ায় সমস্যা হওয়ায় দ্রুত তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

মাঠ ছাড়ার আগে ব্যাট হাতে দলের প্রয়োজনে অত্যন্ত দায়িত্বশীল ইনিংস খেলছিলেন হৃদয়। গুরুত্বপূর্ণ সময়ে ক্রিজে টিকে থেকে দলের ইনিংস এগিয়ে নেওয়ার পথে তিনি ৮৪ বলে সংগ্রহ করেন ৪২ রান। এমন এক সময়ে তার এই চোট বাংলাদেশ দলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে হৃদয়ে আঘাতের প্রকৃত মাত্রা এবং তিনি এই টেস্টে আর ব্যাট করতে বা মাঠে নামতে পারবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত তার শারীরিক পরীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। হৃদয় মাঠের বাইরে চলে যাওয়ার পর ক্রিজে শাদমান ইসলামের সাথে জুটি বেঁধেছেন লিটন কুমার দাস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে হারিয়ে ২০৭ রান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর