মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

আপাতত চাকরি হারাচ্ছেন না ক্যারিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

আপাতত চাকরি হারাচ্ছেন না ক্যারিক

টানা চরম ব্যর্থতার পরও আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বে বহাল থাকছেন মাইকেল ক্যারিক। বিবিসি স্পোর্টস জানিয়েছে, আগামী শনিবার চেলসির বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ৪৫ বছর বয়সী এই ইংলিশ ট্যাকটিশিয়ানের ওপরই ভরসা রাখছে ওল্ড ট্র্যাফোর্ডের নীতি নির্ধারকরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে জয়হীন ইউনাইটেড। রবিবার ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলের শোচনীয় হারের পর পয়েন্ট তালিকার রেলিগেশন জোনের ঠিক এক ধাপ ওপরে নেমে গেছে রেড ডেভিলরা। এর পরপরই ক্যারিকের বরখাস্ত হওয়ার গুঞ্জন তীব্র রূপ নেয়।

বিবিসি স্পোর্টস সূত্রে জানা গেছে, ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিকল্প কোচের তালিকা তৈরি করেছে। নিউক্যাসলের সাবেক বস এডি হাও এবং জার্মানির সাবেক প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যানের নাম রয়েছে বিবেচনায়। এছাড়া অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরির প্রতিও ইউনাইটেডের আগ্রহ রয়েছে, তবে চুক্তিবদ্ধ থাকায় তাকে আনা জটিল।

তা সত্ত্বেও আপাতত সিদ্ধান্ত পরিবর্তন করে ক্যারিককেই পরিস্থিতির মোড় ঘোরানোর সুযোগ দিচ্ছে ক্লাবটি। মঙ্গলবার সকালে প্রথম দলের অনুশীলন পরিচালনা করতেও দেখা গেছে তাকে।

চলতি বছরের জানুয়ারিতে রুবেন আমোরিমের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন ক্যারিক। মে মাসে চমৎকার পারফরম্যান্সে দলকে পয়েন্ট তালিকার তিনে তুলে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করায় তার সাথে স্থায়ী চুক্তি করা হয়। তবে চলতি মৌসুমে লিগের আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়ায় চরম ব্যাকফুটে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স লিগ প্রতিযোগীরা।

মাঠের পারফরম্যান্সের সাথে ড্রেসিংরুমের কোন্দলও প্রকাশ্যে এসেছে। চলতি মাসের শুরুতে আটলেতিকো মাদ্রিদের কাছে হারের পর পর্যাপ্ত দলবদলের ঘাটতি নিয়ে বিসিবি ও বোর্ডের সমালোচনা করেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। এরপর কোমো-র বিপক্ষে ৪-১ ব্যবধানের বিধ্বংসী হারের পর ক্যারিকের কৌশল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। যার মাশুল হিসেবে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে পুরো সময় বেঞ্চেই বসে থাকতে হয় এই পর্তুগিজ তারকাকে।

বোর্নমাউথ ম্যাচ শেষে ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকরা দল ও খেলোয়াড়দের উদ্দেশ্যে দুয়ো ধ্বনি দিলেও ক্যারিকের নাম ধরে স্লোগান দেয়। সমর্থকদের দিকে হাত নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেও এটিকে ‘বিদায়ি বার্তা’ হিসেবে উড়িয়ে দিয়েছেন ক্যারিক। তিনি বলেন, "এটি আমার বিদায় ছিল না। সমর্থকদের এমন সমর্থন সত্যিই আবেগঘন, তবে আমাদের বর্তমান অবস্থান এবং পারফরম্যান্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" আপাতত শনিবারের চেলসি ম্যাচই ক্যারিকের ভাগ্য নির্ধারণের মূল পরীক্ষা হতে যাচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর