মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মুশফিকের চোট নিয়ে যা জানালেন শান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

মুশফিকের চোট নিয়ে যা জানালেন শান্ত

আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে বড় এক শঙ্কার মুখে পড়েছিল বাংলাদেশ দল। অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় হাতে চোট পেয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় তাকে হাতে আইস প্যাক বা বরফ দিয়ে চিকিৎসা নিতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে চোটের মাত্রা পরিষ্কার না হওয়ায় কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল। তবে স্বস্তির খবর হলো, বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, মুশফিক বর্তমানে শঙ্কামুক্ত এবং প্রথম টেস্টে তার খেলা নিয়ে বড় কোনো সংশয় নেই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, "সে এখনও পর্যন্ত ঠিক আছে। সে খেলতে পারবে না, এমন কোনো তথ্য আমার কাছে আসেনি।"

৩৯ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটারকে সর্বশেষ দেখা গিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টে। সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে প্রথম ইনিংসে ৮১ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি, যদিও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) মিরপুরে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর