মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

এক নজরে ব্যালন ডি’অরে কে কী জিতলেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ এএম

শেয়ার করুন:

এক নজরে ব্যালন ডি’অরে কে কী জিতলেন?
ছবি: সংগৃহীত

ফুটবলবিশ্বের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অরের মুকুট জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি মিলেছে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের।

সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হয় এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান। পুরস্কারটির ৭০ বছরের ইতিহাসে এই প্রথম ইংল্যান্ডে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথুস। সেই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতেই এবার লন্ডনকে বেছে নেওয়া হয়েছিল।

২০২৬ সালের আসরে বর্ষসেরা ফুটবলারসহ বিভিন্ন বিভাগে সেরাদের হাতে উঠেছে স্বীকৃতি। কারা জিতলেন এবারের পুরস্কার, কোন ক্লাবের ঝুলিতে গেল কোন সম্মান—এক নজরে দেখে নেয়া যাক ২০২৬ ব্যালন ডি’অরের পূর্ণাঙ্গ ফলাফল।

২০২৬ ব্যালন ডি’অরের সব পুরস্কারজয়ী

পুরুষদের ব্যালন ডি’অর: হ্যারি কেইন

নারীদের ব্যালন ডি’অর: আলেক্সিয়া পুতেইয়াস

সেরা তরুণ ফুটবলার (পুরুষ): লামিনে ইয়ামাল

সেরা তরুণ ফুটবলার (নারী): ভিকি লোপেস

সেরা গোলরক্ষক (পুরুষ): উনাই সিমোন

সেরা গোলরক্ষক (নারী): কাতা কোল

সেরা কোচ (পুরুষ): লুইস দে লা ফুয়েন্তে

সেরা কোচ (নারী): পেরে রোমেউ

সেরা ক্লাব (পুরুষ): পিএসজি

সেরা ক্লাব (নারী): বার্সেলোনা

গার্ড মুলার ট্রফি (পুরুষ): হ্যারি কেইন

গার্ড মুলার ট্রফি (নারী): শার্লিন কোরাল

সক্রেটিস পুরস্কার: বুকায়ো সাকা

পুরুষদের ব্যালন ডি’অরের সেরা ৩০

১. হ্যারি কেইন

২. কিলিয়ান এমবাপে

৩. লামিনে ইয়ামাল

৪. রদ্রি

৫. লিওনেল মেসি

৬. খভিচা কাভারাতসখেলিয়া

৭. উসমান দেম্বেলে

৮. আর্লিং হালান্ড

৯. মাইকেল ওলিসে

১০. ফাবিয়ান রুইজ

১১. জুড বেলিংহাম

১২. পাউ কুবারসি

১৩. আশরাফ হাকিমি

১৪. ভিতিনিয়া

১৫. ডেকলান রাইস

১৬. ফেরান তরেস

১৭. ভিনিসিয়ুস জুনিয়র

১৮. মার্ক কুকুরেয়া

১৯. জোয়াও নেভেস

২০. উইলিয়ান পাচো

২১. গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস

২২. লাউতারো মার্তিনেজ

২৩. নুনো মেন্দেস

২৪. লুইস দিয়াস

২৫. মার্কিনিওস

২৬. দায়োত উপামেকানো

২৭. ব্রুনো ফার্নান্দেজ

২৮. হুলিয়ান কুইনোনেস

২৯ (যৌথ): উইলিয়াম সালিবা

২৯ (যৌথ): সাদিও মানে

নারীদের ব্যালন ডি’অরে সেরা ১০

১. আলেক্সিয়া পুতেইয়াস

২. এভা পায়োর

৩. খাদিজা শ

৪. মেলশি দুমোরনে

৫. পাত্রি গুইহারো

৬. ক্যারোলিন গ্রাহাম হানসেন

৭. পেরনিলে হার্ডার

৮. ক্লাউদিয়া পিনা

৯. আলেসিয়া রুসো

১০. তেমওয়া চাওয়িঙ্গা

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর