মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বছরের সেরা ক্লাব পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ এএম

শেয়ার করুন:

বছরের সেরা ক্লাব পিএসজি
২০২৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতার পর পিএসজি / সংগৃহীত ছবি

২০২৬ সালের ব্যালন ডি’অরে বছরের সেরা ফুটবল ক্লাবের পুরস্কার জিতেছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০২৬ সালে দলটি টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে।

এর আগে, নারী ফুটবল ক্লাবের পুরস্কার জিতেছে স্পেনের ক্লাব বার্সেলোনা। সেরা গোলকিপারের পুরস্কার জেতেন স্পেনের উনাই সিমন। স্পেন জাতীয় দল ও অ্যাথলেটিক বিলবাওয়ের এই গোলরক্ষক ২০২৬ বিশ্বকাপেও সেরা গোলকিপারের পুরস্কার জেতেন।

এ বছরের সেরা কোচ নির্বাচিত হন স্পেন জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেলেন তিনি। সেরা কোচের এই পুরস্কারে এবার মনোনীত হয়েছিলেন আর্সেনালের মিকেল আর্তেতা এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানিও।

সেরা তরুণ ফুটবলার ‘মেন’স ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। বার্সেলোনার এই ফরোয়ার্ড নিজের প্রতিভা ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন। এবারের ব্যালন ডি’অর-এরও অন্যতম দাবিদার তিনি।

এর আগে, ব্যালন ডি’অর অনুষ্ঠানে পৌঁছান লামিন ইয়ামাল। হাজির হয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। স্ত্রীকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন হ্যারি কেইনও। তিনজনই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর