মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

টানা তৃতীয়বার ব্যালন ডি’অরে তরুণ উদীয়মান খেলোয়াড় লামিন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ এএম

শেয়ার করুন:

টানা তৃতীয়বার ব্যালন ডি’অরে তরুণ উদীয়মান খেলোয়াড় লামিন ইয়ামাল
বার্সেলোনা ও স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল / ছবি: এক্স

ব্যালন ডি’অরে বর্ষসেরা তরুণ উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতলেন বার্সেলোনা ও স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। পুরুষ বিভাগে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অরের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেলেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয় ‘কোপা ট্রফি’ নামে পরিচিত এই পুরস্কার।

২০১৮ সাল থেকে দেওয়া হচ্ছে কোপা ট্রফি। ইয়ামাল ছাড়া আর কোনো ফুটবলার একাধিকবার এই পুরস্কার জিততে পারেননি।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ পারফরম্যান্স করেন ইয়ামাল। দলটির লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। জাতীয় দলের হয়েও ছিলেন উজ্জ্বল। স্পেনের বিশ্বকাপ জয়ের অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ ফরোয়ার্ড।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৫৭ ম্যাচে ২৫টি গোল করার পাশাপাশি ২০টি গোলে অ্যাসিস্ট করেন ১৯ বছর বয়সী ইয়ামাল।

তৃতীয়বারের মতো কোপা ট্রফি জিতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। তবে নিজের সতীর্থ পাউ কুবার্সিকে এই পুরস্কারের যোগ্য মনে করেন বার্সেলোনার এই তারকা।

পুরস্কার গ্রহণের পর ইয়ামাল বলেন, ‘এখানে উপস্থিত থাকতে পারা এবং এই পুরস্কার গ্রহণ করা আমার জন্য সম্মানের। তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলাম। আমার ক্লাব ও জাতীয় দলকে ধন্যবাদ জানাতে চাই।’

নিজের সতীর্থের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘কুবার্সি এই পুরস্কার জিতলে আমার ভালো লাগত। কারণ, আমার মনে হয়, পুরস্কারটি তারই পাওয়া উচিত। সে বেশ দীর্ঘ সময় ধরে দারুণ মানের ফুটবল খেলছে।’

টানা দ্বিতীয়বার উদীয়মান বর্ষসেরা নারী ফুটবলার হিসেবে কোপা ট্রফি জিতেছেন ভিকি লোপেজ / ছবি: বার্সেলোনা
টানা দ্বিতীয়বার উদীয়মান বর্ষসেরা নারী ফুটবলার হিসেবে কোপা ট্রফি জিতেছেন ভিকি লোপেজ / ছবি: বার্সেলোনা

এদিকে নারী বিভাগেও কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনার ভিকি লোপেজ। টানা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন তিনি।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর