সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডি থ্রি ট্রফির নিলাম

কয়েক মিনিটের ব্যবধানে তাসকিনের রেকর্ড ভেঙে দল পেলেন শরিফুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

কয়েক মিনিটের ব্যবধানে তাসকিনের রেকর্ড ভেঙে দল পেলেন শরিফুল

ডি থ্রি ট্রফির নিলাম মঞ্চে আজ বেশ চাঞ্চল্যকর মুহূর্ত দেখা গেল। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পেসারদের দর বাড়তে বাড়তে নতুন উচ্চতায় পৌঁছালো। প্রথমে তাসকিন আহমেদকে সর্বোচ্চ পয়েন্টে কিনে নেওয়া হলেও সেই রেকর্ড ভাঙলেন শরিফুল ইসলাম।

ওয়ালটন তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে তোলে। এর পরপরই সিটিজেনস ব্যাংক শরিফুল ইসলামকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে কিনে নেয়। এতেই নিলামের সর্বোচ্চ দরের তালিকায় শরিফুল চলে যান শীর্ষে।

অন্যান্য ক্রিকেটারদের মধ্যেও বেশ ভালো দর উঠেছে। সেভেন রিংস সিমেন্ট সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে কিনেছে। একই দামে ব্লু স্টার দলে নিয়েছে হাসান মাহমুদকে। নাহিদ রানা গেছেন ব্লু স্টারে ৭৫ লাখ পয়েন্টে। মুমিনুল হককে ৮০ লাখে ওয়ালটন কিনেছে। আর লিটন দাস ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে একই দলে জায়গা পেয়েছেন।

‘এ’ ক্যাটাগরিতে তাসকিনের আগে সবচেয়ে বেশি দর উঠেছিল তামিম ইকবালের—২ কোটি পয়েন্ট। শান্তকে ফরচুন ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে কিনেছে। একই দলে রিশাদ হোসেন গেছেন ৬০ লাখ পয়েন্টে। তবে তিনি পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না, কারণ সে সময় বিগ ব্যাশে ব্যস্ত থাকবেন। সৌম্য সরকারকেও ফরচুন ৭৫ লাখে নিয়েছে। তাইজুল ইসলামকে ৮০ লাখে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। আর নিলামের শুরুতেই ব্লু স্টার শেখ মেহেদী হাসানকে দেড় কোটি পয়েন্টে দলে তোলে।

এবারের ডি থ্রি টুর্নামেন্টের নিলামে মোট ২৭৫ জন ক্রিকেটার দলভুক্ত হয়েছেন। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২২ জন, ‘বি’-তে ২৫ জন, ‘সি’-তে ৭০ জন, ‘ডি’-তে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে ১১২ জন রয়েছেন।

আইকন ক্রিকেটার হিসেবে আগেই দল নির্ধারিত হয়েছিল ছয়জনের। মোসাদ্দেক হোসেন সৈকত একমিরের, নাঈম শেখ সিটিজেনস ব্যাংকের, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টের, নুরুল হাসান সোহান ব্লু স্টারের, তাওহীদ হৃদয় ফরচুনের এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনের আইকন হিসেবে থাকবেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর