রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

দর্শকদের জন্য অভিনব উদ্যোগ, গ্যালারিতে ফোন কম ব্যবহার করলেই পুরস্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

দর্শকদের জন্য অভিনব উদ্যোগ, গ্যালারিতে ফোন কম ব্যবহার করলেই পুরস্কার

মাঠে খেলা চলছে, গ্যালারিতে ঢেউ উঠছে, অথচ অনেকের চোখ সেখানে নয়; মোবাইলের স্ক্রিনে। সেলফি, ভিডিও, সোশ্যাল মিডিয়ার আপডেট; এসব ব্যস্ততায় হারিয়ে যায় আসল উত্তেজনা। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড এবার সেই অভ্যাস বদলাতে একটা ভিন্ন পথ বেছে নিয়েছে।

ক্লাবের নিজস্ব অ্যাপে যোগ করা হয়েছে ‘ফ্যান মোড’। ম্যাচ চলাকালে এই মোড চালু রাখলে ফোন কতবার ব্যবহার হচ্ছে, সেটা হিসাব করা হয়। হাফটাইম বা বিরতির সময়ের ব্যবহার ধরা হয় না। যত কম ফোন খোলা হবে, তত বেশি পয়েন্ট জমবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দর্শকদের দেওয়া হবে স্বাক্ষর করা জার্সি আর ক্লাবের পণ্য কেনার উপহার কার্ড।

গতকাল (২৪ অক্টোবর) রাতে সিগনাল ইদুনা পার্কে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ দিয়ে এই উদ্যোগ শুরু হয়েছে। অংশগ্রহণ বাধ্যতামূলক নয়, ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়নি। শুধু যারা কম ফোন খুলবেন, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা।

ক্লাবের প্রধান নির্বাহী কার্স্টেন ক্রেমার বলেছেন, স্টেডিয়ামে ৮১ হাজারেরও বেশি মানুষ একসঙ্গে গান গাইছেন, উল্লাস করছেন, একই মুহূর্তে নিঃশ্বাস আটকে রাখছেন; এই অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর