রাজশাহীর ক্রীড়াঙ্গনে যিনি দীর্ঘদিন ধরে পরিচিত মুখ ছিলেন, সেই মাহমুদ জামাল আজ আর নেই। শনিবার (২৪ অক্টোবর) রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক এই বিসিবি পরিচালক। বয়স হয়েছিল ৭৪ বছর।
চার দশকেরও বেশি সময় ধরে রাজশাহীর ক্রীড়া উন্নয়ন ও প্রসারে কাজ করে গেছেন মাহমুদ জামাল। স্থানীয় ক্রীড়া সংগঠন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত তার অবদান ছিল নজরকাড়া।
আরও পড়ুন-ব্যালন ডি’অরের বর্ষসেরা কোচের নাম ফাঁস
আরও পড়ুন-ওয়ানডেতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের উত্থান, নবমেই বাংলাদেশ
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনি বহু বছর পালন করেছেন। একই সঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
ক্রিকেট প্রশাসনেও তার নাম উল্লেখযোগ্য। ২০০৫ সালে প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হন তিনি।
এরপর ২০০৮ সালে আবারও একই পদে নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার কাজ স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রশংসিত হয়েছে।




