শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম

শেয়ার করুন:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরলেন তাসকিন
ছবি: সংগৃহীত

চোটের জন‍্য ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা লিটন কুমার দাস ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। শঙ্কা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ কিপার-ব‍্যাটসম‍্যান। ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদও।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হবে দুই ম‍্যাচের সিরিজের প্রথম টেস্ট। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম‍্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ।

ব্যাটিং বিভাগে রয়েছেন মোহাম্মদ সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। তাদের সঙ্গে দলের নেতৃত্বে থাকছেন শান্ত ও মিরাজ।

১৫ সদস্যের এই দলে স্পিন বিভাগে রয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস আক্রমণে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

অধিনায়ক শান্তর নেতৃত্বে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতার পাশাপাশি তরুণদেরও সুযোগ রয়েছে। মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে, মিরাজের অলরাউন্ড সামর্থ্য এবং তাইজুল ও নাঈমের স্পিন বোলিংয়ের ওপরও নির্ভর করবে দলের পারফরম্যান্স।

একনজরে বাংলাদেশের স্কোয়াড  

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর