সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে চিত্রনায়ক আবু মহসিন খান নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনার ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬ ঘণ্টার মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া ভিডিওটি সব ধরনের ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নজরে নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশটি বাস্তাবায়ন করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে নিজ ফ্ল্যাটে ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন ব্যবসায়ী মহসিন খান। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া সাংবাদিকদের জানান, মডেল মুশফিকা তিনার বাবা আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর হন। তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন।
এআইএম/এমআর




