বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

২ ম্যাচ নিষিদ্ধ অস্ট্রেলিয়ার তারকা পেসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

২ ম্যাচ নিষিদ্ধ অস্ট্রেলিয়ার তারকা পেসার

প্রেসক্রিপশন ও চিকিৎসাসংক্রান্ত অ্যান্টি-ডোপিং নিয়ম ভঙ্গের দায়ে বৃহস্পতিবার ২ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মেগান শাট। বাংলাদেশ সফরে অজি মেয়েদের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা ৩৩ বছর বয়সী এই পেসার নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, স্পোর্টস সাইন্স এবং স্পোর্টস মেডিসিন নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত প্রেসক্রিপশন ওষুধের নিয়মমালা অমান্য করেছেন শাট। তবে সিএ স্পষ্ট করে জানিয়েছে, "এটি প্রতিযোগিতা চলাকালীন বাইরের একটি একক ঘটনা ছিল এবং খেলার পারফরম্যান্স বাড়ানোর কোনো উদ্দেশ্যে এটি করা হয়নি। আমরা মেগানকে প্রয়োজনীয় সব ধরনের মানসিক ও পেশাদার সমর্থন দেওয়া বজায় রাখব।"

এই নিষেধাজ্ঞার কারণে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ এবং চলতি মাসের শেষের দিকে উইমেনস বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না শাট।

অস্ট্রেলিয়ার হয়ে ১১৪টি ওয়ানডে ও ১২৬টি টি-টোয়েন্টি খেলা এই অভিজ্ঞ পেসার এক বিবৃতিতে বলেন, "আমার ওপর প্রদত্ত এই শাস্তি আমি পুরোপুরি মেনে নিচ্ছি এবং প্রত্যাশিত পেশাদার মান বজায় রাখতে না পারায় ক্ষমা চাচ্ছি। এই কারণে যে অনাকাঙ্ক্ষিত মনোযোগ তৈরি হয়েছে তার জন্য আমি দুঃখিত এবং বোর্ডের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর