মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘বাংলাদেশ ভয়ংকর হয়ে উঠতে পারে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

‘বাংলাদেশ ভয়ংকর হয়ে উঠতে পারে’

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী অবস্থান তৈরি করেছে আফগানিস্তান। কিন্তু এই বড় জয়ের পরও দলের প্রধান কোচ রিচার্ড পাইবাস বাংলাদেশকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তাঁর মতে, হার দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ এখন মরিয়া হয়ে উঠবে এবং যেকোনো সময় ভয়ংকর প্রতিপক্ষ হয়ে দেখা দিতে পারে।

ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২৯৪ রান তোলে। সেদিকুল্লাহ আতালের সেঞ্চুরি (১০২) ও ইব্রাহিম জাদরানের ৯০ রানের ইনিংস দলকে বড় স্কোর গড়তে সাহায্য করে। জবাবে জিম্বাবুয়ে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায়। রশিদ খানের ৪ উইকেটের দাপটে তাদের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে। এই জয়ে আফগানদের ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে।

অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে। ২৭২ রানের লক্ষ্যে তাঁরা মাত্র ১৭২ রানে অলআউট হয়ে যায়। আগামীকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে তাওহীদ হৃদয়ের দল। ফাইনালে পৌঁছাতে এই ম্যাচ জয় বাংলাদেশের জন্য একমাত্র উপায়। আফগানিস্তানও ফাইনাল নিশ্চিত করতে চাইবে, তবে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর পর কিছুটা মানসিক সুবিধায় থাকবে তারা।

পাইবাস ম্যাচ শেষে বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। তারা সব ফরম্যাটেই অনেক উন্নতি করেছে। মাঠে তারা ভয়ংকর হয়ে উঠতে পারে। ব্যাপারটা আমরা জানি। মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে হারটা তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর