রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ, তরুণীদের নিয়ে ভিনিসিয়ুসের পার্টি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ, তরুণীদের নিয়ে ভিনিসিয়ুসের পার্টি

মাঠের বাইরে একের পর এক চাঞ্চল্যকর খবরে শিরোনামে উঠে আসছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়ুস জুনিয়র। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের গভীর শোক কিংবা একাকীত্ব কাটাতে নাকি নিছক বিনোদনের জন্য; মাদ্রিদের নিজ বাসভবনে জমজমাট এক পার্টির আয়োজন করেছিলেন তিনি। আর এই পার্টিতে তার সঙ্গে যোগ দিয়েছিলেন রিয়ালে তার সতীর্থরা এবং বেশ কয়েকজন তরুণী।

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এই বিচ্ছেদের খবর সামনে আসার মাত্র কয়েক দিন কাটতে না কাটতেই মাদ্রিদের নিজ বাড়িতে এক নৈশ পার্টির আয়োজন করেন এই ফরোয়ার্ড। ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘পোর্টাল লিও দায়াস’-এর প্রতিবেদন অনুযায়ী, এই পার্টির উদ্দেশ্য ঠিক কী ছিল; প্রেম ভাঙার কষ্ট ভুলে থাকা নাকি স্রেফ আনন্দ করা, তা নিয়ে ভক্ত ও গণমাধ্যমে চলছে নানা জল্পনা-কল্পনা।

গত ১১ অক্টোবর ভার্জিনিয়ার ব্যক্তিগত প্রতিনিধিরা ব্রাজিলের বিনোদনভিত্তিক পোর্টাল ‘জিশো’-কে নিশ্চিত করেন যে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই তারা আলাদা হয়েছেন। তাদের মাঝে কোনো ধরনের দ্বন্দ্ব বা তিক্ততা ছিল না, কেবল যুগল হিসেবে পথ না চলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ব্রেকআপের রেশ না কাটতেই ভিনির বাড়িতে তরুণীদের উপস্থিতি এবং পার্টি শেষের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য।

খেলার মাঠের সবুজ গালিচায় প্রতিপক্ষের রক্ষণভাগ গুঁড়িয়ে দিতে সিদ্ধহস্ত ভিনিসিয়ুসের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। নিজের বাড়িতে আয়োজিত সেই ঘরোয়া কিংবা জমকালো আড্ডায় ভিনির পাশে দেখা গেছে তার রিয়াল মাদ্রিদ সতীর্থ জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডিন হুইসেনের মতো তারকা ফুটবলারদেরও। পার্টি শেষ হওয়ার পর বাড়ি থেকে কয়েকজন তরুণীকে বেরিয়ে আসতে দেখা যায়, যার কিছু আলোকচিত্র এখন ইন্টারনেটে ভাইরাল।

মাঠের বাইরের এসব আলোচনার পাশাপাশি ভিনিসিয়ুসকে লড়তে হচ্ছে কঠিন মাঠের বাস্তবতার সঙ্গেও। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখার পাশাপাশি ম্যাচ রেফারিকে লক্ষ্য করে আপত্তিকর আচরণ করায় বড় শাস্তি পেতে হয়েছে তাকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি এই তরুণ ফরোয়ার্ডকে লা লিগায় মোট চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর