শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

আইসিসি থেকে সুখবর পেল নেপাল প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

আইসিসি থেকে সুখবর পেল নেপাল প্রিমিয়ার লিগ

নেপালের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এখন আর শুধু দেশের সীমানায় আটকে নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) এক ধাপ এগিয়ে গেল বিশ্ব ক্রিকেটের মানচিত্রে।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) জানিয়েছে, আইসিসি এনপিএলকে পূর্ণ স্বীকৃতি দিয়েছে। এর ফলে লিগের সব ম্যাচ এখন স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে গণ্য হবে। সিএএন-এর সচিব পারস খাড়কা স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

নেপাল ক্রিকেট বোর্ড মনে করছে, এই স্বীকৃতি দেশের ক্রিকেটের উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে প্রসারে বড় ভূমিকা রাখবে। এবারের আসরে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারও খেলবেন বলে জানা গেছে। পাশাপাশি বিদেশি তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে লিগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আইসিসির স্বীকৃতি পাওয়ায় ভবিষ্যতে আন্তর্জাতিক খেলোয়াড়দের কাছে এনপিএলের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এনপিএলের চলতি আসর শুরু হবে আগামী ২৬ অক্টোবর এবং চলবে ২১ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লুম্বিনি লায়ন্স ও সুদূরপশ্চিম রয়্যালস। সব ম্যাচ অনুষ্ঠিত হবে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। লিগ পর্ব শেষে ১৭ নভেম্বর শুরু হবে প্লে-অফ। ফাইনাল খেলা হবে ২১ নভেম্বর।

একই সময়ে ১৯ থেকে ২১ নভেম্বর নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি এশিয়া কনফারেন্স। সিএএন জানিয়েছে, সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা এনপিএলের এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ উপভোগ করবেন। আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি নেপালের ক্রিকেট আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর