আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হয়নি এখনো, তবে ম্যাচে ইতোমধ্যেই চালকের আসনে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ৪৭৯ রানের পাহাড়সম লক্ষ্য বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চা বিরতির আগে আফগানিস্তান সংগ্রহ করেছে ১৪.৫ ওভারে ২ উইকেটে ৫১ রান। ম্যাচ জিততে আফগানদের এখনও প্রয়োজন ৪২৮ রান, আর বাংলাদেশের চাই মাত্র ৮টি উইকেট।
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। দলীয় মাত্র ৩ রানের মাথায় ওপেনার আব্দুল মালেককে (২) সাজঘরে ফেরান পেসার ইবাদত হোসেন। এরপর শহীদুল্লাহকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১৯ রান করে হাসান মাহমুদের শিকার হন তিনি।
সেদিকউল্লাহ অটল ১৪ এবং প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক রহমত শাহ ১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ও ইবাদত হোসেন একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের ১০৬ রানের লিডসহ আফগানিস্তানের সামনে জয়ের জন্য মোট ৪৭৯ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় টাইগাররা।
চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দ্রুত বাকি রান যোগ করে বাংলাদেশ, যেখানে আফগান বোলারদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিতে সফল হন ব্যাটাররা। পঞ্চম ও শেষ দিনে বল হাতে বাকি ৮ উইকেট তুলে নিয়ে ঐতিহাসিক জয়ের অপেক্ষায় রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।




