সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

লিভারপুলের মাঠে যে কারণে কলা দেখালেন ম্যানসিটি সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম

শেয়ার করুন:

লিভারপুলের মাঠে যে কারণে কলা দেখালেন ম্যানসিটি সমর্থকরা

অ্যানফিল্ডে রোববারের ম্যাচে লিভারপুল সমর্থকদের ব্যঙ্গাত্মক ব্যানার আর চিৎকারের মাঝে অতিথি দলের গ্যালারিতে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়েছে। শত শত ফোলানো কলা হাতে নাচছিল ম্যানচেস্টার সিটির সমর্থকেরা। প্রথমে অনেকেই অবাক হয়েছেন, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ক্লাবের কয়েক দশকের পুরোনো এক রঙিন ঐতিহ্য।

১৯৮৭-৮৮ মৌসুমে সিটি দ্বিতীয় বিভাগে খেলছিল। তখনকার স্ট্রাইকার ইমরে ভারাদিকে এক সমর্থক মজা করে ‘ইমরে ব্যানানা’ বলে ডাকেন। পরের ম্যাচে সমর্থক ফ্র্যাঙ্ক নিউটন একটি বড় ফোলানো কলা নিয়ে মেইন রোডে হাজির হন। সেখান থেকেই শুরু হয় এই রীতি। দ্রুতই গ্যালারি ভরে ওঠে হলুদ কলায়। কঠিন সময়েও সমর্থকদের রসবোধ আর ক্লাবের প্রতি আনুগত্যের প্রতীক হয়ে ওঠে এটি। নব্বইয়ের দশকজুড়েও জনপ্রিয়তা ধরে রাখে এই প্রথা।

সম্প্রতি প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে সিটি দোষী সাব্যস্ত হওয়ার পর শাস্তির আশঙ্কায় আলোচনা চলছে। লিভারপুল সমর্থকেরা ব্যানার তুলে ব্যঙ্গ করছিলেন। তার জবাবে সিটির ১৮৯৪ গ্রুপের উদ্যোগে অ্যানফিল্ডে হাজারেরও বেশি ফোলানো কলা নিয়ে হাজির হন অতিথি সমর্থকেরা। তাদের বার্তা স্পষ্ট'; যে লিগেই থাকুক না কেন, সমর্থকেরা ক্লাবের পাশে থাকবেনই। হাস্যরসের মাধ্যমেই নিজেদের ইতিহাসকে গ্রহণ করার মানসিকতা ফুটে উঠেছে এতে।

মাঠেও সিটির জবাব ছিল জোরালো। লিভারপুলের রায়ান গ্রাভেনবার্খ লাল কার্ড পাওয়ার পর দ্বিতীয়ার্ধে এরলিং হালান্ড, জেরেমি ডোকু ও রায়ান শেরকির গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা। লিগের শীর্ষে থাকা অবস্থায় এই জয় আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর