শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

১৮ বছর বয়সী এই তরুণই এসএ টোয়েন্টির সবচেয়ে দামি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

১৮ বছর বয়সী এই তরুণই এসএ টোয়েন্টির সবচেয়ে দামি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট 'এসএ২০'-এর পঞ্চম আসরের নিলামে তারকা খেলোয়াড়দের ভিড়ে সব আলোচনা কেড়ে নিয়েছেন ১৮ বছর বয়সী অলরাউন্ডার জেসন রুলস। জোহানেসবার্গে অনুষ্ঠিত এই নিলামে লড়াইয়ের পর এমআই কেপ টাউনকে পেছনে ফেলে ২ কোটি ৯০ লাখ র্যান্ড (প্রায় ১ লাখ ৭৪ হাজার মার্কিন ডলার) রেকর্ড দামে তাকে স্কোয়াডে যুক্ত করেছে জোবার্গ সুপার কিংস (জেএসকে)। সেন্ট ডেভিডস মারিস্ট ইনান্ডার এই শিক্ষার্থী ও অনূর্ধ্ব-২৩ উদীয়মান তারকা নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় নির্বাচিত হন।

এই তরুণ ক্রিকেটারকে কেন্দ্র করে নিলামের লড়াইকে লিগের মূল লক্ষ্যের বড় সাফল্য হিসেবে দেখছেন এসএ২০ লিগ কমিশনার গ্রায়েম স্মিথ। তিনি বলেন, "ফাফ ডু প্লেসি, শিমরন হেটমায়ারের মতো বিশ্বমানের তারকাদের পাশে ১৮ বছরের একজন তরুণের জন্য এমন বিডিং যুদ্ধ তৈরি হওয়া প্রমাণ করে ফ্র্যাঞ্চাইজিগুলো ভবিষ্যতের ওপর কতটা আস্থা রাখছে। গত বছরও যে তরুণটি স্কুল পর্যায়ের টুর্নামেন্ট খেলেছে, আজ সে বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম ভাগ করে নেবে।"

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ২ কোটি ৭০ লাখ র্যান্ডে (১ লাখ ৬২ হাজার ডলার) ফিরিয়ে এনেছে জোবার্গ সুপার কিংস। এর আগে টানা চার আসরেই এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ৪২ বছর বয়সী ডু প্লেসির পাশাপাশি ১৫ লাখ র্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার-হিটার কাইরন পোলার্ডকেও দলে টেনেছে জেএসকে। এছাড়া আমেরিকার ব্যাটার অ্যান্ড্রিজ গাউস ও জিম্বাবুয়ের পেসার ব্লিসিং মুজারাবানিকেও অন্তর্ভুক্ত করেছে দলটি।

এমআই কেপ টাউনও নিলামে বড় খরচ করেছে। তারা ২ কোটি ৬০ লাখ র্যান্ডে প্রোটিয়া অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে দলে ভিড়িয়েছে। এছাড়া ১৫ লাখ র্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের ক্যারেবিয়ান ব্যাটার শিমরন হেটমায়ারকে দলে নেওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট ও ২১ বছর বয়সী অলিভার হোয়াইটহেডকে স্কোয়াডে এনেছে তারা।

অন্যান্য দলের মধ্যে প্রেটোরিয়া ক্যাপিটালস তুলে নিয়েছে প্রোটিয়া ব্যাটার রাসি ভ্যান ডার ডাসেন ও তিন সংস্করণের টেস্ট ও ওডিআই অধিনায়ক টেম্বা বাভুমাকে। অপরদিকে তিনবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ তাদের ১৯ সদস্যের স্কোয়াড পূর্ণ করেছে বাঁহাতি পেসার নান্দ্রে বার্গার ও ইংলিশ অলরাউন্ডার ক্রেইগ ওভারটনকে দলে নিয়ে।

আগামী ১৭ জানুয়ারি ২০২৩ সালের ফাইনালের পুনরাবৃত্তিতে চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রেটোরিয়া ক্যাপিটালসের উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এসএ২০-এর পঞ্চম আসর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর