প্রখ্যাত ভারতীয় অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্বের তারকারা। ৭৫ বছর বয়সে গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর মানিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ১৯৭৮ সালে 'গমন' চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করে দীর্ঘ চার দশক ধরে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে এক অনন্য ছাপ রেখে গেছেন তিনি।
নানা পাটেকরের মৃত্যুর সংবাদের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পুরনো একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলির প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা ফুটে ওঠে।
ভাইরাল সেই ভিডিওতে নানা পাটেকরকে বলতে শোনা যায়, "বিরাট এমন একজন খেলোয়াড় যাকে আমি ভীষণ পছন্দ করি। বিরাট যদি তাড়াতাড়ি আউট হয়ে যায়, তবে সেদিন আমার আর খাওয়া-দাওয়া করতেও ইচ্ছে করে না।"
নানা পাটেকরের প্রয়াণে ভারতের জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর সমবেদনা জানিয়েছেন।
ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান এক বার্তায় লেখেন, "আজ ভারতীয় চলচ্চিত্র এক অসাধারণ প্রতিভাকে হারাল। নানা পাটেকর সাহেব, আপনার কাজ যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করে যাবে। ওম শান্তি।"
সাবেক ভারতীয় ব্যাটার অজিঙ্কা রাহানে শোক প্রকাশ করে বলেন, "নানা পাটেকরজি একজন অসাধারণ অভিনেতা ছিলেন, যার কাজ একাধিক প্রজন্মকে অনুপ্রাণিত ও বিনোদিত করেছে। তাঁর প্রয়াণের খবর শুনে অত্যন্ত মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।"
সাম্প্রতিক বছরগুলোতেও 'হাউসফুল ৫', 'ও রোমিও' এবং 'সুবেদার'-এর মতো একাধিক প্রজেক্টে সক্রিয় ছিলেন এই প্রবীণ অভিনেতা। তাঁর বিদায়ে বিনোদন জগতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের আবহ।




