শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

শ্রীলঙ্কার কাছে বাজে হার লিটনদের, জাতির কাছে ক্ষমাপ্রার্থী কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

শ্রীলঙ্কার কাছে বাজে হার লিটনদের, জাতির কাছে ক্ষমাপ্রার্থী কোচ

এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে বড় লক্ষ্যের কথগাই জানিয়েছিলেন লিটন দাস। সোনা জয়ের লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে পা রাখে টাইগাররা। তবে তা হয়নি। ফাইনালে ওঠতে ব্যর্থ হওয়ার পর লাল-সবুজের দলের সামনে সুযোগ থাকে ব্রোঞ্জ পদক জয়ের। সে লক্ষ্যে খেলতে নেমে খর্বশক্তির শ্রীলঙ্কার বিপক্ষে হতশ্রী পারফর্ম্যান্সে ৬৩ রানের ব্যবধানে হেরে খালি হাতেই ফিরতে হচ্ছে লিটন দাসদের। এদিকে লঙ্কানদের কাছে বাজে হারের পর ক্ষমা চেয়েছেন বাংলাদেশের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। 

শ্রীলঙ্কার করা ১৬৫ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়েছে ১০২ রানে।  লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং ছিল হতপ্সহ্রী। দলের প্রথম তিন ব্যাটারই আউট হন ০ রানে। লিটন, সাইফ হাসান, তানজিদ হাসান তামিমরা ০ রানেই বিদায় নেন। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন সাইফ হাসান। এদিকে ব্যাটিংয়ের মত বল হাতেও খুব একটা কার্যকরী ছিলেন না বোলাররা। 

এশিয়ান গেমসে বাংলাদেশ খেলতে গিয়েছে পূর্ণশক্তির দল নিয়ে। শ্রীলঙ্কা খেলেছে বি দল নিয়ে। এমন স্কোয়াডের কাছে বাংলাদেশের এমন বিপর্যয়ের পর সংবাদ সম্মেলনে জাতির কাছে ক্ষমা চেয়েছেন কোচ সালাহউদ্দিন। টাইগারদের কোচ বলেন, ‘সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’

৩ ওভারে ১৪.৩৩ ইকোনমি রেটে ৪৩ রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। দলের বাজে বোলিং নিয়ে তিনি বলেন, ‘মোস্তাফিজ অনেকদিন ধরে চোটে ছিল। গত ১০ বছরে সে আমাদের সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেড ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে।’ 

তিনি আরও বলেন, ‘এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লে-তে বেশি উইকেট হারিয়েছি।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর