শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

রোনালদোকে সরিয়ে নেশন্স লিগে লেভান্ডভস্কির রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম

শেয়ার করুন:

রোনালদোকে সরিয়ে নেশন্স লিগে লেভান্ডভস্কির রেকর্ড

উয়েফা নেশনস লিগে ইতিহাস গড়েছেন পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভান্ডভস্কি। শনিবার রাতে ওয়ারশতে অনুষ্ঠিত ‘বি৪’ গ্রুপের ম্যাচে ১০ জনের রোমানিয়াকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পোল্যান্ড। ম্যাচে একাই তিন গোল করে নেশনস লিগের ইতিহাসে বয়সে জ্যেষ্ঠ ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করার নতুন রেকর্ড গড়েছেন ৩৮ বছর বয়সী এই বার্সেলোনা ফরোয়ার্ড।

৩৮ বছর ৪২ দিন বয়সে এই কীর্তি গড়ে লেভান্ডভস্কি পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ২০১৯ সালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিকের সময় রোনালদোর বয়স ছিল ৩৪ বছর ১২০ দিন।

ম্যাচের শুরুতেই অবশ্য সফরকারী রোমানিয়া ভালো আক্রমণ তৈরি করেছিল। তবে ২৪ মিনিটে দৃশ্যপট বদলে যায়। ডি-বক্সের ভেতর লেভান্ডভস্কিকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোমানিয়ার ডিফেন্ডার রাদু দ্রাগুশিন। সফল পেনাল্টি শটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন লেভানদোভস্কি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিকোলা জালেভস্কির পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন পোলিশ অধিনায়ক। এরপর রোমানিয়ার ভার্জিল ঘিতার আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পোল্যান্ড। ম্যাচের বাকি সময়ে পিওতর জিলিন্সকির ভলি ও ইয়ান বেদনারেকের হেডে ব্যবধান দাঁড়ায় ৫-০। ৮৬ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে চমৎকার ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের ৬-০ গোলের জয় নিশ্চিত করেন লেভান্ডভস্কি।

এই হ্যাটট্রিকের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে পোল্যান্ডের হয়ে লেভান্ডভস্কির গোলসংখ্যা দাঁড়াল ৯২-এ। এটি ছিল তাঁর জাতীয় দলের ক্যারিয়ারে সপ্তম হ্যাটট্রিক।

এই জয়ের মাধ্যমে নেশনস লিগে টানা ৮ ম্যাচ পর প্রথম জয়ের মুখ দেখল পোল্যান্ড। অন্যদিকে আসরের তিন ম্যাচের তিনটিতেই হেরে টুর্নামেন্টে বেশ চাপে পড়ল রোমানিয়া।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর