বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

সেমিতে ১১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ এএম

শেয়ার করুন:

সেমিতে ১১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে তাওহিদ হৃদয়ের ৪২ রানে ভর করে ৭ উইকেটে ১১১ রান করেছে লিটন কুমার দাসের দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের নিশিনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সাহিবজাদা ফারহান। বৃষ্টিতে খেলা ৭ ওভার কমে আসায় ১৩ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। 

বাংলাদেশের শুরুর ৪ ব্যাটারের কেউই ভালো করতে পারেননি। সাইফ হাসান করেন সর্বোচ্চ ১৯ ওই চারজনের মধ্যে। দুই ছক্কা ও একটি চার মেরেও বল খেলেন ১৭টি। ৭ রান করেন তানজিদ তামিম। ২ রান করে বোল্ড হন অধিনায়ক লিটন কুমার দাস। পারভেজ হোসেন ইমন ১ রানে ফেরেন। ৪৫ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

ওই চাপ সামাল দেন তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত ৫৩ রানের জুটি গড়ে। ২৫ বলে ৪২ রান করে বাংলাদেশকে আশা দেখান হৃদয়। ৪ ছক্কা ও দুটি চার মারেন তিনি। কিন্তু সেখানেই তিনি থামলে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ দলীয় ৯৮ রানে।

দুই বল পর ১৬ বলে মাত্র ১১ রান করা মোসাদ্দেকও ধরেন সাজঘরের পথ। ফলে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের শেষ বলে রিশাদ হোসেন আউট হলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১১ রান। ৪ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন মাহেদি হাসান।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর