মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ক্লাবগুলোকে ৩১ মিলিয়ন ইউরো দিচ্ছে উয়েফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

ক্লাবগুলোকে ৩১ মিলিয়ন ইউরো দিচ্ছে উয়েফা

২০২৪-২৫ মৌসুমের ইউয়েফা নেশনস লিগে খেলার জন্য খেলোয়াড়দের ছাড়ায় সংশ্লিষ্ট ক্লাবগুলোর মধ্যে ৩১.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩৫.৭ মিলিয়ন ডলার) বিতরণ করবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

উয়েফা এবং ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোর (ইএফসি) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে 'উয়েফা ক্লাব বেনিফিটস প্রোগ্রাম'-এর অধীনে এই অর্থ প্রদান করা হচ্ছে। ইউরোপজুড়ে ৮০০টিরও বেশি ক্লাবের প্রতিনিধিত্বকারী সংস্থা ইএফসির সাথে হওয়া চুক্তি অনুযায়ী ইউরোপের শীর্ষপর্যায়ের ক্লাবগুলোর পাশাপাশি বেশ কয়েকটি অপেশাদার (অ্যামেচার) ক্লাবসহ মোট ৬১১টি ক্লাব এই তহবিল থেকে লাভবান হবে।

এই অর্থপ্রদানের বিষয়টি উয়েফার একটি বৃহত্তর ১০৪ মিলিয়ন ইউরো তহবিলের অংশ, যা ২০২৪-২৫ ও ২০২৬-২৭ নেশনস লিগের দুটি সংস্করণ এবং ইউরো ২০২৮-এর বাছাইপর্বে জাতীয় দলের হয়ে খেলতে যাওয়া ক্লাবগুলোর ফুটবলারদের ক্ষতিপূরণ হিসেবে বরাদ্দ রাখা হয়েছে।

বর্তমান আর্থিক বিতরণে সবচেয়ে বেশি ক্ষতিপূরণ পাচ্ছে জার্মান ক্লাব আরবি লাইপজিগ। নেশনস লিগের জন্য নিজেদের ১৬ জন খেলোয়াড়কে ছাড়ার বিনিময়ে তারা পাচ্ছে প্রায় ৩,৫৩,০০০ ইউরো।

উল্লেখ্য, ২০২৫ সালের নেশনস লিগের ফাইনালে পেনাল্টি শুটআউটে স্পেনকে হারিয়ে শিরোপা জয় করেছিল পর্তুগাল। প্রতিযোগিতাটির ২০২৬-২৭ সংস্করণটি গত সপ্তাহে চার টি স্তরে শুরু হয়েছে, যেখানে ইউরোপের শীর্ষ জাতীয় দলগুলো লড়ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর