মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এবার উয়েফার বিরুদ্ধে অভিযোগ ফিফার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম

শেয়ার করুন:

এবার উয়েফার বিরুদ্ধে অভিযোগ ফিফার

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং আসন্ন ফিফা সভাপতি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাকে অভিযুক্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামক একটি বিতর্কিত উদ্যোগের নথি প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের আদালতে উয়েফা যে আবেদন করেছিল, তা খারিজ করার জন্য ফ্লোরিডার আদালতের প্রতি আহ্বান জানিয়েছে ফিফা।

সম্প্রতি সুইজারল্যান্ডে জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি অব্যবস্থাপনার অভিযোগ দায়ের করার অংশ হিসেবে তথ্য ও নথিপত্র পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আদালতে আবেদন করেছিল উয়েফা। সোমবার ফ্লোরিডা সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ফিফা লিখিত জবাবে জানায় যে, উয়েফা ইনফান্তিনো ও ফিফা সম্পর্কে অসংখ্য মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে। ফিফার দাবি, ইনফান্তিনো নাকি এফএফই পরিকল্পনা থেকে ব্যক্তিগতভাবে লাভবান হতে চেয়েছিলেন- উয়েফার এই দাবির কোনো ভিত্তি নেই।

ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আঞ্চলিক কনফেডারেশন বা ফিফা কাউন্সিলকে না জানিয়ে গোপনে একটি ক্ষুদ্র বিনিয়োগকারী দলের সঙ্গে বিশ্বকাপ বাণিজ্যিক স্বত্ব বিক্রির উদ্যোগ নিয়েছিলেন। 

তবে ফিফা বলেছে, এফএফই ভ্যালুয়েশনের ক্ষেত্রে উয়েফা ভুল হিসাব প্রকাশ করেছে; ব্যবসাটির 'ইকুইটি ভ্যালু' ২০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হলেও মূল 'এন্টারপ্রাইজ ভ্যালু' ৩০ বিলিয়ন ডলারেরও বেশি ছিল।

আঞ্চলিক কনফেডারেশনগুলোর তীব্র বিরোধিতার পর গত জুলাইয়ে এফএফই প্রকল্পটি বাতিল করা হয়। আগামী বছরের মার্চে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং ইনফান্তিনো পুনরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ফিফার মতে, নির্বাচনের ঠিক আগে এই আইনি তৎপরতা চালিয়ে নির্বাচনে প্রভাব ফেলা এবং বিভ্রান্তি সৃষ্টি করাই ছিল উয়েফার মূল উদ্দেশ্য।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর