মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে এক ক্লিকে দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম

শেয়ার করুন:

বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে এক ক্লিকে দেখবেন যেভাবে

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্বাগতিক দল। প্রথম লড়াইয়ে ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর সেলেসাও এবার আরও জোরালো পারফরম্যান্স দেখাতে চায়।

গতদিন আগে টাউনসভিলে নেস্টরি ইরানকুন্ডার দর্শনীয় ফ্রি-কিকের জবাবে শেষ মুহূর্তে রায়ানের হেডার গোলে হার এড়িয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ফলাফলের পর কোচ কার্লো আনচেলত্তির ওপর কিছুটা চাপ তৈরি হলেও ইতালিয়ান ম্যানেজার বলেছেন, সমালোচনা বা চাপ তার পরিকল্পনায় কোনো প্রভাব ফেলছে না। তিনি নতুন মুখদের সুযোগ দিয়ে দল গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন।

আনচেলত্তি প্রথম ম্যাচের একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন। গোলরক্ষক থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড ও আক্রমণভাগে নতুন মুখদের জায়গা দেওয়া হয়েছে। গঠনও বদলে ৪-৩-৩ ফরমেশনে কাজ করা হচ্ছে। রায়ান, গাব্রিয়েল বোন্তেম্পোসহ কয়েকজন নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ব্রাজিলের লক্ষ্য এবার জয় নিয়ে মাঠ ছাড়া এবং নতুন চক্রে গতি আনা।

অস্ট্রেলিয়াও প্রথম ম্যাচে ভালো লড়াই করেছে। তারা বাড়ির মাঠের সুবিধা কাজে লাগিয়ে আবার চমক দেখাতে চাইবে। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

বাংলাদেশ থেকে কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে না। তবে সনি লিভ অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশি সমর্থকরা ম্যাচটি উপভোগ করতে পারবেন। এবাদে লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে- (ব্রাজিল-অস্ট্রেলিয়া)।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর