সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভালো নেই বিশ্বকাপে চমকে দেওয়া ভোজিনিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

ভালো নেই বিশ্বকাপে চমকে দেওয়া ভোজিনিয়া

রাতারাতি তারকা হয়ে ওঠা সবসময় আনন্দদায়ক নয়। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এখন সেই সত্য উপলব্ধি করছেন। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর বিশ্বজুড়ে পরিচিতি পেলেও হঠাৎ পাওয়া এই খ্যাতি তাঁর জীবনের শান্তি কেড়ে নিয়েছে। তিনি এখন আগের সাধারণ দিনগুলোকেই বেশি মিস করছেন।

দ্য অবজারভারকে দেওয়া সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী এই ফুটবলার স্পষ্ট করে বলেন, 'আজকের জীবন আর আগের জীবনের মধ্যে বেছে নিতে হলে তিনি নিঃসন্দেহে পুরোনো জীবনই বেছে নেবেন'। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র এবং শেষ ৩২-এ আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত আটকে রাখার পর তাঁর নাম ছড়িয়ে পড়ে সবখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার সংখ্যা মাত্র ৫৬ হাজার থেকে এক রাতেই ১০ লাখ ছাড়িয়ে যায়।

সেই মুহূর্তের কথা মনে করে ভোজিনিয়া বলেন, 'ম্যাচের পর দলের ক্যাটারিং স্টাফের একজন এসে জানালেন তাঁর ফলোয়ার ১০ লাখ হয়েছে। প্রথমে তিনি ভাবলেন মজা করা হচ্ছে। পরে মিক্সড জোনে এক সাংবাদিক ফোনের স্ক্রিন দেখালে নিজের চোখেই বিশ্বাস হয়। কিন্তু এই জনপ্রিয়তার পেছনে আছে অনেক অস্বস্তি। বাইরে বেরোলে বা রেস্তোরাঁয় গেলেই ছবি তোলা, অটোগ্রাফ চাওয়া বা অনুমতি ছাড়াই ভিডিও করা শুরু হয়। প্রাইভেসি প্রায় শূন্য হয়ে গেছ।' 

সমর্থকরা এখন কেপ ভার্দেতে তাঁর বাবা-মায়ের বাড়িতেও হাজির হন। মায়ের সঙ্গে কথা বলতে বা ছবি তুলতে চান অনেকে। বাবা অবশ্য এসব থেকে দূরে থাকতে চান। ভোজিনিয়া বলেন, 'তিনি সেখানে নেই বলে কোনো সাহায্য করতে পারছেন না। পরিবারকেই এখন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।'

চিলির ক্লাব কোলো কোলোতে খেলা এই গোলরক্ষক সম্প্রতি আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালির বিপক্ষে এক অদ্ভুত ভুল করে আলোচনায় এসেছেন। তাঁর সেই ভুলে দল গোল হজম করে ৩-১ ব্যবধানে হেরে যায়। বিশ্বকাপের পর লেভ ইয়াশিন অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া এই ফুটবলারের জন্য এটা হতাশার মুহূর্ত। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর