রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এল ক্লাসিকোয় বার্সার বিপক্ষে এমবাপেকে দলে পাবে রিয়াল?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

এল ক্লাসিকোয় বার্সার বিপক্ষে এমবাপেকে দলে পাবে রিয়াল?

ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে আগামী ২৫ অক্টোবরের ঐতিহাসিক ‘এল ক্ল্যাসিকো’র আগেই বার্সেলোনার বিপক্ষে দ্বৈরথের জন্য তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক এএস।

শুক্রবার ইউয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১-০ গোলের জয়ের ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন এমবাপে। তবে গোল করার পরপরই বাঁ হাঁটুতে তীব্র অস্বস্তি বোধ করায় তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। শনিবার রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায়, এমবাপের বাঁ হাঁটুর 'পোস্টেরিওর ক্যাপসুল'-এ হাইপারএক্সটেনশন ধরা পড়েছে।

ফরাসি জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এমবাপেকে নিয়ে তাঁরা কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। আগামী ১০ দিনে নেশনস লিগের নির্ধারিত তিনটি ম্যাচে এমবাপেকে ছাড়াই দল নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

সূচি অনুযায়ী, সোমবারে বেলজিয়ামের মুখোমুখি হতে ব্রাসেলসে যাবে ফ্রান্স। এরপর আগামী ২ ও ৫ অক্টোবর স্টেড ডি ফ্রান্সে যথাক্রমে ইতালি ও বেলজিয়ামকে আতিথ্য দেবে ফরাসিরা।

আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ রয়েছে। মাঠে ফেরার জন্য ম্যাচটি হয়তো কিছুটা দ্রুত হয়ে যাবে। তবে ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে মহারণে রিয়ালের আক্রমণের মূল হাতিয়ার হিসেবে তিনি পূর্ণ ফিটনেস নিয়েই মাঠে নামবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর