শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন লিভারপুলের সাবেক তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন লিভারপুলের সাবেক তারকা

লিভারপুল, নিউক্যাসল ও ইংল্যান্ড জাতীয় দলের সাবেক স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল জানিয়েছেন, ২০২১ সালে তিনি নিজ বাড়িতেই এক পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। নিজের প্রকাশিত আত্মজীবনী 'ওনিং ইট'-এ এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ৩৭ বছর বয়সী এই সাবেক ইংলিশ তারকা।

ঘটনাটি ঘটেছিল ২০২১ সালে নিউক্যাসেল ইউনাইটেডে খেলার সময়। একটি বক্সিং ম্যাচ টিভিতে দেখার পর ক্যারলের তৎকালীন সঙ্গীর এক বন্ধুকে তাঁর বাড়িতে রাত কাটানোর আমন্ত্রণ জানান হয়েছিল। ক্যারল ঘুমিয়ে থাকা অবস্থায় সেই ব্যক্তি তাঁর ওপর যৌন নিপীড়ন চালান। 

ঘটনা ঘটার পরপরই ক্যারল সেই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেন এবং সে আবার ভেতরে ঢোকার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরবর্তীতে আদালত অপরাধীকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং তার নাম যৌন অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত করে।

নিজের বইয়ে এই ট্র্যাজেডি সম্পর্কে লিখতে গিয়ে ক্যারল জানান, "আমি যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম- অবশেষে কথাটা বলতে পারলাম। বিষয়টি নিয়ে চিন্তা করাও ভীতিকর এবং এ পর্যন্ত খুব অল্প কয়েকজনই এ বিষয়ে জানতেন।" আদালতে সাক্ষ্য দেওয়ার সময়টিকে "অপমানজনক, অস্বস্তিকর এবং অত্যন্ত ভয়াবহ" হিসেবে বর্ণনা করেছেন সাবেক এই ফুটবলার।

বান্ধবী লু টিসডেলের সাথে দীর্ঘ আলোচনার পর আত্মজীবনীর একদম শেষ মুহূর্তে বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন তিনি। ক্যারল আশা করেন যে তাঁর এই সাহসী সত্য প্রকাশ যদি অন্তত একজন ভুক্তভোগীকেও সাহায্য করে, তবেই তাঁর এই প্রচেষ্টা সার্থক হবে। 

ট্রমা কাটানো কঠিন হলেও ফুটবলসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছিল বলে তিনি জানান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর