মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আদালতে ধাক্কা এমবাপের, পিএসজিকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

আদালতে ধাক্কা এমবাপের, পিএসজিকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

ফুটবলার ও ক্লাবের সম্পর্ক যখন শেষ হয়, তখন শুধু মাঠের খেলা নয়, অনেক সময় আদালতের কাঠগড়ায়ও গড়ায় সেই সম্পর্ক। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গে তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) সেই আইনি দ্বন্দ্ব এখন নতুন মোড় নিয়েছে। প্যারিসের আপিল আদালত সম্প্রতি রায় দিয়েছে, এমবাপেকে পিএসজিকে ৬০ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে হবে।

২০২৪ সালের আগস্টে ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফ্রান্সের অধিনায়ক। ক্লাব ছাড়ার পর বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য ইনসেনটিভ বাবদ তিনি প্রায় ৬০ মিলিয়ন ইউরো দাবি করেন। বিষয়টি নিয়ে আলোচনা এগোয়নি। পরে ২০২৫ সালের শুরুর দিকে শ্রম আদালতে মামলা করেন এমবাপে। 

সেই সময় তার আইনজীবীরা পিএসজির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আবেদনও করেন। এপ্রিল থেকে মে পর্যন্ত প্রায় ৪৫ দিন ক্লাবের কিছু অর্থ আটকে ছিল। পরে সেই জব্দ বাতিল হয়।

ডিসেম্বর ২০২৫-এ শ্রম আদালত পিএসজিকে এমবাপেকে প্রায় ৬১ মিলিয়ন ইউরো দিতে নির্দেশ দেয়। ক্লাব সেই রায় মেনে নেয়। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট জব্দের কারণে ক্লাবকে জরুরি ঋণ নিতে হয়েছিল এবং নগদ অর্থের অভাব হয়েছিল। সেই ক্ষতির জন্য পিএসজি পাল্টা দাবি করে। 

৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের রায়ে প্যারিস আপিল আদালত সেই দাবির অংশ মেনে নেয় এবং এমবাপেকে ৬০ হাজার ইউরো দিতে বলে। আদালত অবশ্য ক্লাবের ভাবমূর্তি ও নৈতিক ক্ষতির দাবি খারিজ করে দেয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর